শ্বশুরকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার জামাই - The News Lion

শ্বশুরকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার জামাই

 


দি নিউজ লায়ন;  টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে শ্বশুরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো জামাইয়ের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ভূতনি থানার উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কালাচাঁদটোলায়। এই ঘটনায় হামলাকারী জামাই দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত শ্বশুরের নাম শ্যামচরণ মণ্ডল (৬০) । 


তার একমাত্র মেয়ে কল্পনার সঙ্গে ১২ বছর আগে পাশের গ্রামের দিলীপের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেয়ে জামাইয়ের সাথে পারিবারিক বিবাদ লেগেই থাকতো। মেয়ে কল্পনাকে তার স্বামী দিলীপ প্রায় মারধর ও করতো বলে অভিযোগ । এই নিয়ে জামাইয়ের প্রতি প্রচন্ড অসুন্তুষ্ট ছিলেন শ্বশুর শ্যামচরণ। শ্বশুর ও জামাই এর মধ্যে বেশ কয়েকবার বচশাও হয়। রবিবার রাতে পারিবারিক বিবাদের জেরে স্ত্রী কল্পনাকে মারধর করে জামাই দিলীপ। 


অভিযোগ এই বিষয়ে জামাইয়ের  সঙ্গে কথা বলতে গেলে বচসা শুরু হয় জামাই ও শ্বশুরের । আর  বচসা চলাকালীন হঠাৎই লাঠি দিয়ে শ্বশুরের মাথায় সজোরে আঘাত করেন জামাই দিলীপ  ।লাঠির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শ্বশুর শ্যামচরণ বাবু। তাকে তড়িঘড়ি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ভুতনি থানার পুলিশ ।অভিযুক্ত জামাই দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করেছে ভুতনি থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.