ইয়াস নিয়ে ভার্চুয়াল বৈঠক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

ইয়াস নিয়ে ভার্চুয়াল বৈঠক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়ন;  ইয়াস-এর থেকে অনেক বেশি সমস্যা বাড়িয়েছে কোটালের জল। বহু জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে। এর বেশিরভাগ সুন্দরবন অঞ্চলের। বাঁধ রক্ষণাবেক্ষণে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার৷  মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গাছ লাগিয়ে বাঁধকে শক্তিশালী করায় জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ ঘুর্ণিঝড় ইয়াসে ১৩৪টি বাঁধ ভেঙে গিয়েছে। 


১৫ লক্ষের বেশি মানুষকে রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। ৩ লক্ষেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত।’     বুধবার আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সংবাদমাধ্যমের কাছে তিনি জানান, ভরা কোটালের জন্যই আজ সবথেকে বেশি ক্ষতি হয়েছে। তিনি জানান, ‘দক্ষিণ ২৪ পরগনায়র বহু জায়গা ক্ষতিগ্রস্ত। পূর্ব-পশ্চিম মেদিনীপুরের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।


 কলকাতার কালীঘাট, চেতলা, রাসবিহারীতে জল উঠেছে। নোনাজল ঢুকে যাওয়ায় কৃষির ক্ষতি হয়েছে। মৎস্যচাষেরও ক্ষতি হয়েছে।’ একইসঙ্গে একজনের মৃত্যুর খবরও জানিয়েছেন মমতা। তবে সেটা ‘অ্যাক্সিডেন্টাল ডেথ’ বা দুর্ঘটনাজনিত মৃত্যু বলে উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আগামী শুক্রবার দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে যাবেন তিনি।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.