হালিশহরের নেয় আবারও টর্নেডো দেখা দিলো অশোকনগরে
দি নিউজ লায়ন; আবারও টর্নেডো উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভার 14 নম্বর15 নম্বর 22 নম্বর সোমা লক্ষ্মী কলোনি ও গুমার একাংশ এলাকায়। ঠিক হালিশহরের নেয় এই ঘূর্ণিঝড় আবার দেখা গেল উত্তর 24 পরগনা অশোকনগর এলাকায়। নিমেষের মধ্যে প্রায় কুড়ি থেকে 30 টা বাড়ির ছাদ থেকে শুরু করে চাল হাওয়ায় উড়ে গেছে।
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেন রাজ্যবাসীকে যে কোথাও কোথাও টর্নেডো হতে পারে, তাই আজ ঠিক সকাল ৯ টা নাগাদ এমনই ঘটনা ঘটলো ঘটনাস্থল সাক্ষী রইল উত্তর 24 পরগনার অশোকনগর ঘষগুমা এলাকা। আতঙ্কে এলাকাবাসী। বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। অশোকনগর বিধানসভার বিধায়ক শ্রী নারায়ন গোস্বামী মহাশয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করবে বলে জানা যাচ্ছে।
অশোকনগর থানার গুমা একনম্বর পঞ্চায়েতের নিবেদিতা পল্লী এই পাঁচ সেকেন্ডের টর্নেডোর ঝরে 35 থেকে 40 টি বাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে আসেন গুমা একনম্বর পঞ্চায়েতের উপপ্রধান এবং ভিডিও অশোকনগর থানার প্রশাসন ক্ষতিগ্রস্ত বাড়িগুলির নাম ঠিকানা নেন আর তার সঙ্গে ছবিও তুলে নেন।
Post a Comment