করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন অরিন্দম ভট্টাচার্যের মা’
দি নিউজ লায়ন; করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন অরিন্দম ভট্টাচার্যের মা’। দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার খবর জানিয়ে মায়ের জন্য অনুরাগীদের প্রার্থনা করতে বলেছিলেন অরিন্দম। কিন্তু এত তাড়াতাড়ি মা’কে সুস্থ করে তোলার লড়াইয়ে হেরে যাবেন তিনি ভাবতেও পারেননি। সোমবার শহরের এক বেসরকারী হাসপাতালে মৃত্যু হয় অরিন্দমের মায়ের।
রবিবার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। মা’কে হারিয়ে শোকে বিহ্বল অরিন্দম সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে পুরনো ছবি পোস্ট করে লিখলেন, ‘তুমি বড্ড তাড়াতাড়ি চলে গেলে মা। কিন্তু আমি জানি তুমি এখন অনেক ভালো জায়গায় রয়েছ। ওখানে গিয়ে বাবার যত্ন নিও। আমার এবং দাদার হয়ে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিও। পরজন্মে দেখা হওয়া অবধি তুমি নিজের খেয়াল রেখো।

Post a Comment