বিধানসভায় এবার বিরোধী দলনেতার পদে নির্বাচিত শুভেন্দু অধিকারী - The News Lion

বিধানসভায় এবার বিরোধী দলনেতার পদে নির্বাচিত শুভেন্দু অধিকারী



নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ধারে ও ভারেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। দলও তাই তাঁর উপর আস্থা রাখল।


 বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত হলেন বিজেপির শুভেন্দু অধিকারী।    রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার শপথগ্রহণের দিনই দলের হেস্টিংস কার্যালয়ে বিরোধী দলনেতা নির্বাচনে বিজেপির বৈঠক হয়।


 এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বয়সজনিত কারণে বিরোধী দলনেতা হওয়ার দৌড়ে নেই বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুকুল রায়। সবদিক আলোচনা করে শেষমেশ দল সিলমোহর দেয় শুভেন্দু অধিকারীর নামে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.