ভুয়ো পুলিশ কর্মী সহ তিন দুষ্কৃতি গ্রেপ্তার
দি নিউজ লায়ন; উত্তরপ্রদেশ পুলিশ বেশে তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে শালবাড়ি রোডে নাকা চেকিং-এর সময় উত্তরপ্রদেশ নাম্বারের একটি গাড়ি চোখে পড়ে শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশের। রাজ্যের বিধি নিষেধ জারির মাঝে ভিন রাজ্যের গাড়িটিকে সন্দেহভাজন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে আটক করে পুলিশ। গাড়িতে থাকা উত্তর প্রদেশের পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি হরিওম পান্ডে নিজেকে ওই রাজ্যের পুলিশ কর্মী হিসেবে পরিচয় দেয়।
তার সঙ্গে থাকা ছিল দুই সাকরেদ মহম্মদ মহাতব, সরতাজ আলী। আপাত দৃষ্টিতে পুলিশ কর্মী মনে হলেও জিজ্ঞাসাবাদের দরুন প্রধান নগর থানার পুলিশ বুঝতে পারেন ওই ব্যক্তি পুলিশ কর্মী হিসেবে নিজের ভুয়ো পরিচয় পেশ করছে। এরপরই তাদের আটক করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য।
ওই ব্যক্তি পুলিশের নকল পোশাক করে নিজের ভুয়ো পরিচয় পেশ করছে, ও তার সঙ্গে থাকা দুই ব্যক্তি আদতে অপরাধমূলক কোনো কাজের আনজাম দিতেই একত্র হয়েছে তা স্পষ্ট হয় পুলিশের চোখে। তৎক্ষণাৎ ভুয়ো পুলিশ কর্মী সহ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। শিলিগুড়ি হয়ে সিকিমে যাওয়ার উদ্দেশ্য ছিল ধৃতদের।
শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। ধৃতরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের বিরুদ্ধে ৪১৯,৪১১,৪১৪,৩৪আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে।

Post a Comment