নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার গুরুদেব - The News Lion

নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার গুরুদেব



দি নিউজ লায়ন;  নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার গুরুদেব। ঘটনাটি নদীয়ার ধানতলা থানার বরণবেরিয়া এলাকার। অভিযুক্তের নাম গোপাল চক্রবর্তী। তার বাড়ির কাছের একটি বাড়ির ১৩ বছর বয়সী মেয়েকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে। গোপাল চক্রবর্তী ওই নাবালিকার বাবা-মাকে দীক্ষা দেওয়ার সূত্রে তাদের 'গুরুদেব' বলে পরিচিত। 


অথচ সেই গুরুদেবের বিরুদ্ধে কুকীর্তির অভিযোগ উঠেছে।গোপাল চক্রবর্তী তিন সন্তানের বাবা।ইতিমধ্যেই বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে।এরপর তার ৪ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।প্রতিবেশি ওই  নাবালিকার বাবা-মায়ের 'গুরুদেব' হওয়ার সূত্রে মাঝেমধ্যেই তাদের বাড়িতে যাতায়াত ছিল গোপাল চক্রবর্তীর।যদিও তার কুনজর পড়ে ওই নাবালিকার ওপর।ওই নাবালিকার মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন,'প্রায় ১৪ দিন আগে গোপাল চক্রবর্তী তাদের ১৩ বছরের নাবালিকা মেয়েকে নিয়ে কোথায় চলে গিয়েছেন।


সম্ভবত অপহরণ করা হয়েছে তাকে।' অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ।খোঁজখবর করে পুলিশ জানতে পারে, ওই নাবালিকা সহ নিজের নাবালক ছেলে ও মেয়েদের নিয়ে তিনি কলকাতার লেকটাউনে কোনও একটি জায়গায় আশ্রয় নিয়ে রয়েছেন।গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা থানার পুলিশ  লেকটাউনে গিয়ে ওই নাবালিকাকে বুধবার রাতে উদ্ধার করে ধানতলা থানায় নিয়ে আসে। গ্রেফতার করে অভিযুক্ত গোপাল চক্রবর্তীকে।উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.