কাগজ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে তাকে শ্রদ্ধা জানালেন এক কলেজ ছাত্রী - The News Lion

কাগজ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে তাকে শ্রদ্ধা জানালেন এক কলেজ ছাত্রী

 


দি নিউজ লায়ন;   রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাগজ দিয়ে তাঁর ছবি এঁকে তাঁকে  শ্রদ্ধা জানালেন এক কলেজ ছাত্রী। রবিবার ২৫ শে বৈশাখ এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের নোটা গ্রামে। ওই ছাত্রীর নাম অঙ্কিতা সেন। বর্তমানে জামশেদপুরের একটি নার্সিং কলেজের ছাত্রী সে।


 অনেক দিন থেকেই শখ রয়েছে কাগজ কেট্র বা ড্রয়িং করে বিভিন্ন মনীষী, কবি, খেলোয়াড় বা কোনো তারকার ছবির অবয়ব বানানোর। সেই এই ইচ্ছে নিয়েই। রবীন্দ্রনাথের জন্মদিনে তাঁকে বিনশ্র প্রণাম জানাতে কাগজ কেটে তার অবয়ব বানিয়েছে ওই কলেজ ছাত্রী। এমনকি এক আঙ্গুল লম্বা একটি খাতার পাতা কেটে কাঁচি দিয়ে ডিজাইন করে আরও একটি রবীন্দ্রনাথের ছবিও এঁকেছে সে।


 এবিষয়ে অঙ্কিতা জানায়,"ছোটো বেলা থেকে আমার শক রয়েছে এইসব করার। এর আগেও আমি দেশপ্রেমিক নেতাজি সুভাষ চন্দ্র বসু, ক্রিকেট খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনী, তারকা সনু সুদ এর ও ছবি বানিয়েছি এমনই কাঁচি দিয়ে কাগজ কেটেই।" তার কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের কাগজ কেটে ছবি এঁকে তাকে সে  শ্রদ্ধা জানাতে পেরে খুশি বলে জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.