করোনা আক্রান্ত তসলিমা নাসরিন - The News Lion

করোনা আক্রান্ত তসলিমা নাসরিন

 


দি নিউজ লায়ন;  করোনা আক্রান্ত তসলিমা নাসরিন।  রবিবার সোশাল মিডিয়ায় নিজে সে কথা জানিয়েছেন। তিনি আক্ষেপ করেছেন, এত দিন একা থাকলেও শেষ রক্ষা হল না।  ফেসবুকে তিনি লিখেছে, আমি চিরকালই বড়ো দুর্ভাগা। গত বছরের মার্চ মাস থেকে আমি একা ঘরে আছি, একখানা ইন্ডোর ক্যাট সঙ্গী। কোথাও এক পাও বের হলাম না। কাউকে ঘরে ঢুকতে দিলাম না। রান্না বান্না, বাসন মাজা, কাপড় কাচা, ঝাড়া মোছা সব একাই করলাম, কিন্ত কী লাভ হলো? 


কিছুই হলো না। ঠিক কোভিড হলো। যতোদুর মনে পড়ছে, গত এক বছরে শুধু একবার এক ঘন্টার জন্য বাইরে বেরিয়েছিলাম। তাও দুই মাস আগে। করোনা টিকার প্রথম ডোজ নিতে। ওই ডোজটি শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি করেছিলো বলে হয়তো এই যাত্রায় বেঁচে গেছি। তসলিমা নাসরিন লেখেন, আমি চিরকালই বড় দুর্ভাগা। 


এক এক করে যদি লিখি কি কি ঘটেছে আমার জীবনে, যা ঘটার কথা ছিলো না তাও ঘটেছে। তাহলে সেই তালিকা এতো দীর্ঘ হবে যে, পড়ে কেউ কুল পাবে না। তাই আপাতত কোভিড হওয়ার দুঃখটাই থাক। দুঃখ থাকাও হয়তো ঠিক নয়। কারণ ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠছি। কিন্ত হাজার হাজার মানুষ যারা সুস্থ হতে পারেননি, যারা শ্বাস নিতে আপ্রাণ চেষ্টা করছেন, কিন্ত পারেননি শ্বাস নিতে, দুঃখগুলো বরং তাদের জন্য থাক। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.