অবৈধভাবে বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার ট্রাক্টর চালক - The News Lion

অবৈধভাবে বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার ট্রাক্টর চালক


দি নিউজ লায়ন;   অবৈধভাবে বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার ট্রাক্টর চালক। ঘটনাটি মাধবডিহি থানা এলাকার।  এদিন বালি বোঝাই ট্রাক্টর সহ চালক সোমনাথ মুদিকে গ্রেপ্তার করে মাধবডিহি থানা। মাধবডিহি থানার একলক্ষ্মীতে তার বাড়ি। পুলিস জানিয়েছে, রবিবার বিকালে বর্ধমান-আরামবাগ রোড ধরে বালি বোঝাই ট্রাক্টরটি বড়বৈনানের দিকে যাচ্ছিল। 


সন্দেহ হওয়ায় পুলিস ট্রাক্টরটিকে আটকায়। বালির বৈধ কোনও কাগজপত্র ট্রাক্টর চালক দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। দামোদর থেকে অবৈধভাবে বালি তুলে তা পাচার করা হচ্ছিল বলে ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতকে বুধবার পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.