দেশে তৃতীয়তম শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করল রাজ‍্যের পঞ্চায়েত দপ্তর - The News Lion

দেশে তৃতীয়তম শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করল রাজ‍্যের পঞ্চায়েত দপ্তর

 


দি নিউজ লায়ন;   পঞ্চায়েত ব্যবস্থায় ই গভর্নেন্স দেশে তৃতীয়তম শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করল পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তর। আজ পঞ্চায়েত ভবনে সাংবাদিক সম্মেলন করে এই পুরস্কার পাওয়ার ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। 


ভারত সরকারের পঞ্চায়েত দপ্তর বিষয়ক মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের পাঠানো মানপত্র দেখিয়ে সুব্রত মুখার্জি জানান পঞ্চায়েত ব্যবস্থায় গভর্নেন্সের সারাদেশে তৃতীয়তম শ্রেষ্ঠ জায়গা দখল করেছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বিভাগ। 


তার জন্যই কেন্দ্র সরকার পঞ্চায়েত দপ্তরের পুরস্কার স্বরূপ মানপত্র পাঠিয়েছে। পাশাপাশি এদিন পঞ্চায়েত মন্ত্রী জানান পঞ্চায়েত দপ্তর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে 100 দিনের কাজ যাতে বেশি বেশি করে চালু করা যায় সেই বিষয়ে উদ্যোগী হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.