ভাঙড়েএকের পর এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল আইএসএফ-এর বিরুদ্ধে
দি নিউজ লায়ন; ভাঙড় বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকী। এই জয়লাভের খবর পাওয়া মাত্রই। ভাঙড় বিধানসভার বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আইএসএফ তথা সংযুক্ত মোর্চার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ভাঙড় বিধানসভার কোচপুকুর, জয়পুর, চন্ডিহাট সহ একাধিক জায়গায় প্রায় ৪০ টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে জানা গেছে।
তবে বেশিরভাগ জায়গাতে ভাংচুরের থেকে বেশি লুটপাট করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের।এ বিষয়ে তৃণমূল নেতা আব্দুর রহিম বলেন, ভাঙড়ের জয়পুর এবং কোচপুকুর গ্রামে আইএসএফ এবং সিপিএমের হার্মাদরা তৃণমূল কর্মী দের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙ্গচুর করেছে,লুটপাট করেছে এর পাশাপাশি কর্মীদের বেধড়ক মারধর করেছে।যদিও পাল্টা তৃণমূলের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ তোলা হয়েছে আইএসএফ-এর পক্ষ থেকে।

Post a Comment