চার বিধায়কের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট পেশ করার অনুমতি দিলেন রাজ্যপাল - The News Lion

চার বিধায়কের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট পেশ করার অনুমতি দিলেন রাজ্যপাল

 


দি নিউজ লায়ন;   ২০১৬ সালে স্টিং অপারেশনে দেখা যায় তৃণমূলের একাধিক মন্ত্রী ও সাংসদকেও ঘুষ নিতে বা টাকা নিতে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় চরম ক্ষুব্ধ ছিলেন। এই ঘটনার ঠিক পাঁচ বছরের মাথায় ফের নয়া মোড় নিতে চলেছে। চার বিধায়কের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট পেশ করার অনুমতি দিলেন রাজ্যপাল। 


এই চার বিধায়ক হলেন ববি হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। এই স্টিং অপারেশনে দেখা যায় শুভেন্দুকেও। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তাঁর নাম এই এই বিষয় সূত্রের খবর অনুযায়ী,  জানা যায় যে সময়ে মামলা শুরু হয়েছিল, সেই সময়ে শুভেন্দু সাংসদ ছিলেন। 


তাঁর ক্ষেত্রে তাই অনুমোদন দেবেন লোকসভার অধ্যক্ষ। তাই তার নাম নেই। সিবিআইয়ের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার রাজ্যপালের কাছ থেকে চার্জশিট দেওয়ার (প্রসিকিউশন স্যাংশান) অনুমতি পাওয়ার ফলে দুর্নীতি দমন আইনের সাত নম্বর ধারায় এঁদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া যাবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.