গণনার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন গৌতম দেবকে, কি বলেছিলেন তিনি - The News Lion

গণনার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন গৌতম দেবকে, কি বলেছিলেন তিনি

 


দি নিউজ লায়ন;  গণনার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন গৌতম দেবকে।  দলের বড় দায়িত্ব সামলাতে হবে সেদিনই জানিয়েছিলেন তৃনমূল সুপ্রিমো জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে অপ্রত্যাশিত হারের সম্মুখীন গৌতম দেব।তবে সেই পরিস্থিতিতেই দলীয় নেত্রী দলের দায়িত্বভার তার দক্ষ হাতে ন্যস্ত করার কথা জানিয়েছিলেন। আর সেখানেই ঘুরে দাঁড়ান তিনি। বৃহস্পতিবার পুর প্রশাসকের দায়িত্ব মেলার পরই গৌতম দেব বলেন সুপ্রিমো গণনার দিন ফোন করেছিলেন আমায়। সেদিনই আমার সঙ্গে কথা বলে জানিয়েছিলেন আরও বড় দায়িত্ব সামলাতে হবে।তবে কি শিলিগুড়ির মসনদেই নেত্রী দেখতে চান গৌতম দেবকে, তাঁকে পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে ঘোষনার পর তা নিয়ে জল্পনা আরও জোড় হয়েছে।


 তৃনমূলের দলীয় নেতা কর্মীরা বলছেন শিলিগুড়ি মেয়র হিসেবে আগামীতে গৌতম দেবকেই সামনে আনার পরিকল্পনা রয়েছে।আর সেমতই তার প্রথম পদক্ষেপ নিয়েছেন নেত্রী। এদিকে গৌতম দেবের প্রশাসক পদ গ্রহণের পরই শহরবাসীর মধ্যে উচ্ছাস লক্ষ করা যায়। দীর্ঘ নাগরিক পরিষেবার সমস্যা থেকে এবারে সুরাহা মিলবে সে কথাই বলছেন শহরবাসী। কারন এতদিন রাজ্যের ক্ষমতায় থাকলেও শিলিগুড়ির দায়িত্বভার ন্যস্ত ছিল বামেদের হাতে যার জেরে সবেতেই প্রাক্তন বিধায়ক ও মেয়র অশোক ভট্টাচার্য্যের ঢিলেঢালা মনোভাবে পিছিয়ে থাকতে হয়েছে শিলিগুড়িবাসীকে।


 আর দীর্ঘ সেট জট কাটিয়ে এবারে রাজ্যের সরকার তথা গৌতম দেবের মতো দক্ষ হাতে প্রশাসক বোর্ডের দায়িত্ব থাকায় আশার আলো দেখছে নগরবাসি। যদিও গৌতম দেব এই প্রসঙ্গে এদিন বলেন কোভিডের মত কঠিন সময়ে একটা কঠিন কাজ আমাকে দেওয়া হয়েছে। আমি তা পরিচালনার চেষ্টা করছি। তিনি বলেন আমাকে মুখ্যমন্ত্রী যেভাবে বলেন সেভাবেই কাজ করি।আগামীর মেয়রের বিষয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী এবারে আমাকে বলেছিলেন শিলিগুড়িতে প্রার্থী হতে। একমাত্র সেটাই আমি  মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে আমি ডামগ্রাম ফুলবাড়িতেই দাঁড়াতে চাই। বাকি মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেন সেভাবেই প্রতিটি কাজ করি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.