ভোটে জেতার পর প্রতিশ্রুতি মতো জামুড়িয়ায় সমস্ত সমস্যা পুরন করার কথা বললেন বিধায়ক হরেরাম সিং
দি নিউজ লায়ন; দীর্ঘ ৪৪ বছর জামুড়িয়া তে বামেদের বিধায়ক থাকার পরে এই প্রথম এই আসনে পরিবর্তন হল। নির্বাচনী প্রচারে এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি মতোই ভোটে জেতার পর সবার প্রথমে এলাকায় পানীয় জল,শিল্পদূষন ও হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি পূরনের কথা জানালেন জামুড়িয়ার টিএমসি বিধায়ক হরেরাম সিং।পানাগড়ে এসে এমনটাই জানালেন জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং।
দীর্ঘ ৪৪বছর পর জামুড়িয়া কেন্দ্রে জয়ী হন হরেরাম সিং।
শুক্রবার কলকাতায় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করে জামুড়িয়া ফেরার পথে পানাগড় বাজারে তৃণমূল কর্মীদের সাথে সাক্ষাৎ করেন হরেরাম সিং। শুক্রবার বিকালে হরেরাম সিং পানাগড় বাজারে আসতেই তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান তৃণমূলের জেলা যুব কমিটির সদস্য সন্দীপ মহল,কাঁকসা ব্লকের হিন্দি প্রকোস্ট সংগঠনের ব্লক সভাপতি কুলদীপ সিং সহ অন্যান্যরা। পাশাপাশি তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের সাথে সাংগঠনিক আলোচনা করেন হরেরাম সিং।
তিনি বলেন গত ১০বছরে রাজ্যের পাশাপাশি জামুড়িয়াতেও উন্নয়নের কাজ হয়েছে ।সেই উন্নয়নই তাঁকে এবার ভোটে জয়ী করেছে।
এছাড়াও নির্বাচনী প্রচারে তিনি এবার প্রতিটা বাড়ি ঘুরে এলাকার মানুষের সমস্যার কথা শুনেছিলেন।সেই সমস্ত অভাব পুরনের জন্য তিনি "দিদি"" র সাথে কথা বলে সমস্যা মেটানোর অঙ্গীকার করেন।।

Post a Comment