আমাকে ‘গ্রেফতারের সাধ্য কারও নেই’, কাদের চ্যালেঞ্জ ছুঁড়লেন রামদেব? - The News Lion

আমাকে ‘গ্রেফতারের সাধ্য কারও নেই’, কাদের চ্যালেঞ্জ ছুঁড়লেন রামদেব?

 


দি নিউজ লায়ন;   ফের অ্যালোপ্যাথি চিকিৎসা বিতর্ক ইস্যুতে বিস্ফোরক রামদেব। এদিন তিনি চিকিতসকদের উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে  দিয়ে বলেন, ‘‘বাবা রামদেবকে কেউ গ্রেফতার করতে পারবে না।’’


বর্তমানে  দেশজুড়ে করোনার এই ভয়ঙ্কর সঙ্কটকালে রামদেবের একটি মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। তিনি বলেছিলেন, করোনার থেকে অ্যালোপ্যাথি চিকিতসায় বেশী লোক মরছে। রামদের এই মন্তব্যের নিরিখে তাঁর কাছে আইনি নোটিশ পাঠায় চিকিতসকদের সংগঠন। এমনকী বিষয়টি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত গড়ায় বলে জানা যায়। সোশ্যাল মিডিয়ায় রামদেবের গ্রেফতারের দাবি উঠতে শুরু করে।


এমন প্রেক্ষাপটের মধ্যে আজ প্রকাশ্যে এসেছে রামদেবের একটি ভিডিও বার্তা। যেখানে রামদেব বলেছেন, ওরা তো দূরের কথা, ওদের বাপও স্বামী রামদেবকে গ্রেফতার করতে পারবে না। ওরা বেকার বেকার গোলমাল করছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ চালাতে পারে ওরা। (যদিও রামদেবের ওই ভিডিও যাচাই করেনি দি নিউজ লায়ন) 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.