সুন্দরবনে ফের নদীর নোনা জল ঢুকে প্লাবিত গ্রামের পর গ্রাম - The News Lion

সুন্দরবনে ফের নদীর নোনা জল ঢুকে প্লাবিত গ্রামের পর গ্রাম

 


দি নিউজ লায়ন;   সুন্দরবনে ফের নদীর জল ঢুকে প্লাবিত গ্রামের পর গ্রাম।  বৃহস্পতিবার সুন্দরবনের গোসাবা ব্লকের বিদ্যাধরী,দুর্গা দুয়ানী,গোমর সহ বিভিন্ন নদী গুলিতে জোয়ারে জলের উচ্চতা ছিল বেশি।ফলে বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে যে সমস্ত নদী বাঁধ ভেঙে গিয়ে ছিল,সেই ভাঙ্গা বাঁধ দিয়ে নোনা জল ঢুকলো লোকালয়ে।পাখিরালয়ে আজও নোনা জল ঢুকে প্লাবিত হল গ্রামের পর গ্রাম।


গোসাবা ব্লকের সাতজেলিয়া, কুমিরমারি, লাহিড়ীপুর,ছোট মোল্লাখালি, বিপ্রদাসপুর, রাঙ্গাবেড়িয়া সহ বিভিন্ন এলাকা ঘূর্ণিঝড়  ইয়াসের তান্ডবে নদীর নোনা জল প্লাবিত হয় লোকালয়।প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁধ সংস্কার ঠিক মতন করতে পারছে না।ফলে ভাঙ্গা বাঁধ গুলি থেকে আজও ঢুকলো লোকালয়ে নোনা জল।এমনকি নদীর জোয়ারে আজও বাঁধের কানায় জল ক্যানিং মাতলা নদী,করতোয়া নদী,বিদ্যাধরী নদী,হোগল নদী সহ সুন্দরবনের বিভিন্ন নদী গুলিতে।


ইয়াসের প্রভাবে ঝড়খালি ও সজনেখালি পযটক কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়।এমনকি নদীর জলে ম্যানগ্রোভ অরণ্যের ৩ টি হরিণ ভেসে লোকালয়ে ঢুকে পড়ে।সেই হরিণ গুলি রেসকিউ করে পুলিশ ও বন দফতরের বন কর্মীরা।এমনকি নোনা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয় চাষের জমি,রাস্তাঘাট,মাছ চাষের।ফলে মাথায় হাত মৎস্য চাষ থেকে শুরু করে কৃষক সাধারণ মানুষজনের।জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি।ক্যানিং-২ ব্লকের আঠারো বাঁকী অঞ্চলের হেদিয়া দাহারানী এলাকা প্লাবিত হয় করতোয়া নদীর বাঁধ ভেঙে।এমনকি ক্যানিং মাতলা নদীর বাঁধ ভেঙে ইটখোলা ও দিঘীরপাড় অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়।এদিকে গোসাবা ব্লকের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের সভাধিপতি সামিমা সেখ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.