এবার ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু বাংলাদেশে - The News Lion

এবার ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু বাংলাদেশে

 


দি নিউজ লায়ন; এবার ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু বাংলাদেশে। তিনদিন আগে রাজধানীর বারডেম হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন।  বাংলাদেশে মৃত ব্যক্তির বযস ৬৫ বছর। চিকিৎসকরা জানাচ্ছেন, রোগীর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও কিডনির সমস্যা ছিল। তিনি কোভিডে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছিলেন। 


চিকিৎসার সময় তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন। তবে সেসময় এটি বোঝা যায়নি। মৃত্যুর পর এটা জানা গেল। ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত আরও একজন রোগী চিকিৎসাধীন। তার পরিস্থিতি উদ্বেগজনক নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু তাই নয় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরও একজন রোগীকে অন্য হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.