কোটালের জলে প্লাবিত হাওড়া গ্রামীণের বিস্তীর্ণ এলাকা - The News Lion

কোটালের জলে প্লাবিত হাওড়া গ্রামীণের বিস্তীর্ণ এলাকা



দি নিউজ লায়ন;  ঘূর্ণিঝড় ইয়াশের আতঙ্ক আগেই ছিল কিন্তু নদীর জল যে বাঁধ উপচে গ্রামের পর গ্রাম প্লাবিত করবে সেটা অনেকেই কল্পনা করতে পারেনি। আর বুধবার বেলা ১০ টার পর থেকে যেভাবে একের পর এক জায়গায় নদী বাঁধ উপচে জল ঢুকতে শুরু করায় আতঙ্কে দিশেহারা হয়ে ছুটোছুটি করতে শুরু করে সাধারণ মানুষ। 


ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার রাত থেকেই হাওড়া গ্রামীণ এলাকার বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত শুরু হয়েছিল সঙ্গে ঝড়ো হাওয়া। এদিকে  পূর্নিমার কোটালের কারণে বুধবার সকাল থেকেই বিভিন্ন নদীতে জল বাড়তে থাকে। নদীর জল বাড়ায় উলুবেড়িয়া কালীবাড়ি জলমগ্ন হয়ে যায়। থানার সামনে ও জল উঠে যায়। এমনকি উলুবেড়িয়া কালীবাড়ি যাওয়ার রাস্তাও জলের তলায় চলে যায়। 


এর পাশাপাশি উলুবেড়িয়ার একাধিক জায়গায় নদী বাঁধ উপচে জল ঢোকে। এর পাশাপাশি শ্যামপুর বাগনান আমতার বিভিন্ন জায়গায় নদী বাঁধ উপচে একাধিক জায়গায় জল ঢোকে। হাওড়া জেলা প্রশাসন সূত্রে খবর পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে পর্যাপ্ত ত্রাণের বন্দোবস্ত করা হয়েছে আতঙ্কের কোন কারণ নেই। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.