পরপর ছেলে হওয়ায় শিশুকে হত্যা করল বাবা - The News Lion

পরপর ছেলে হওয়ায় শিশুকে হত্যা করল বাবা




পরপর তিন সন্তান ছেলে হওয়ায় বাবা হামিদুর রহমানের আশা ছিল এবারও কন্যা সন্তান হবে। কিন্তু স্ত্রী ফরিদা বেগম চতুর্থবারের মতো ছেলে সন্তানের জন্ম দেন। এতে ক্ষুব্ধ হন হামিদুর।  জন্মের ৪৮ দিনের মাথায় ঘুমন্ত অবস্থায় শিশুটিকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে হত্যার পর বাড়ির পাশে একটি ডোবায় ফেলে দেন তিনি।  


নৃশংস এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ মার্চ) রংপুরের বদরগঞ্জে। আমলি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন বাবা হামিদুর রহমান।  এর আগে সোমবার (৮ মার্চ) বদরগঞ্জ উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের আরাজী দিলালপুর বানিয়াপাড়া এলাকার ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।  সন্দেহভাজন হিসেবে ঘটনাস্থল থেকে শিশুটির মা ফরিদা বেগম ও বাবা হামিদুর রহমানকে আটক করা হয়। 


পরে হামিদুরকে আদালতে পাঠায় পুলিশ।  শিশুটির দাদা নুরুল ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় ছেলে হামিদুর রহমানের বিরুদ্ধে নাতি হত্যার ঘটনায় মামলা করেছেন।  বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘মেয়ে সন্তানের আশায় পরপর চারটি ছেলের জন্ম হওয়ায় ক্ষুব্ধ ছিল শিশুটির বাবা হামিদুর। আদালতে হামিদুর সন্তান হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.