শিলিগুড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে বসলো ৩০০টি সিসি ক্যামেরা - The News Lion

শিলিগুড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে বসলো ৩০০টি সিসি ক্যামেরা

 


দি নিউজ লায়ন;  শিলিগুড়ি শহরের নিরাপত্তা নিশ্চিত বসলো সিসি ক্যামেরা। একটি থানার অন্তর্গত এলাকায় ৬৩টি সিসি ক্যামেরা লাগানো হলো পুলিশের তরফে। শিলিগুড়ি শহরে ভিন রাজ্যের যাতায়াত ধরে পুলিশের কাছে একাধিক দুষ্কৃতীযোগের খবর রয়েছে। সম্প্রতি শহরে নির্বাচনের সময়তে আগ্নেয়াস্ত্র সহ একাধিক দুষ্কৃতীদের পাকড়াও করেছে পুলিশ। একাধিক এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্যের খবরও মিলেছে। আর দুষ্কৃতী গতিবিধিকে নজরে রাখতে শিলিগুড়ি শহরের সিসি ক্যামেরায় মুড়ে ফেলার সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিপি সিং।


 একাধিক স্বেচ্ছাসেবি সংস্থা ও ব্যবসায়িক শহরের নিরাপত্তার খাতিরে সংগঠনের গঠনকেও সিসি ক্যামেরা লাগানোর বিষয়টি বলা হয়। বেশ কিছু জায়গায়া সিসি ক্যামেরা লাগানোয় হয়ে গিয়েছে। মঙ্গলবার নিউ জলাপাইগুড়ি এলাকার ২১জায়গায় আরও ৬৩টি সিসি ক্যামেরায় নজরদারিতে মুড়ে ফেলা হয়। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক জানান  শিলিগুড়ি শহরে ৫০০টি সিসি ক্যামেরা প্রয়োজন নিরাপত্তা বলয় আঁটোসাঁটো করে সমগ্র শহরকে ক্যামেরাবন্দি করতে। ইতিমধ্যেই ৩০০সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.