কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি দখলের পথে তৃণমূল - The News Lion

কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি দখলের পথে তৃণমূল




দি নিউজ লায়ন ;  পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি দখলের পথে তৃণমূল। বুধবার রাতে বিজেপির  ৩ জন পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি বিধায়ক অজিত মাইতি তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।


২৫ আসনের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে এখন তৃণমূলের সদস্য বেড়ে হলো ১৭ জন। আর বিজেপির কমে হলো ৮ জন। পীযূষ পালই, মনসা সিং ও গোপাল জানা নামে তিনজন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে  মেদিনীপুর শহরে তৃণমূলের জেলা কার্যালয়ে এসে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 


তৃণমূল কংগ্রেসের  পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেস কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি গঠন করবে। উল্লেখ করা যায় যে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির ২৫ টি আসনের মধ্যে ১৩টি  আসনে জয়লাভ করে বিজেপি ও ১২ টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় সেই সময় থেকে এখনো পর্যন্ত কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি গঠন করা হয়নি ।


এরপর লোকসভা নির্বাচনে কেশিয়াড়ি তে বিজেপি এগিয়ে থাকে । কিন্তু  ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি কে অনেক পিছনে ফেলে এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস । কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্র থেকে  তৃণমূলের পরেশ মুর্মু বিধায়ক নির্বাচিত হন। 


 বিজেপি এরাজ্যে ক্ষমতায় না আসায় বিজেপি দল ছেড়ে বিজেপির তিন পঞ্চায়েত সমিতির সদস্য  তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, এর আগেও দুজন পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল। যার ফলে বিজেপির ১৩ থেকে পাঁচটি কমে এসে পৌঁছেছে ওই আটটি তে।বিজেপির ওই আট জন পঞ্চায়েত সমিতির সদস্য  আগামী দিনে বিজেপি দলে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.