নিজেদের অধিকার রক্ষায় নির্বাচনী লড়াইয়ে আসন সংরক্ষনের দাবি তুলে ক্ষোভ উগরে দিলেন রূপান্তরকামীরা - The News Lion

নিজেদের অধিকার রক্ষায় নির্বাচনী লড়াইয়ে আসন সংরক্ষনের দাবি তুলে ক্ষোভ উগরে দিলেন রূপান্তরকামীরা

 


দি নিউজ লায়ন;  কেন্দ্রের রূপান্তরকামী বিল শুধুই প্রহসন। কেন্দ্রের রূপান্তরকামী বিল শুধুই প্রহসন। এলজিবিটিরা। শুক্রবার সাংবাদিক বৈঠক করে  বেঙ্গল ট্রানস এন্ড ক্যুয়ার চার্টার অফ ডিমান্ড ছাতায় উত্তরবঙ্গের আট জেলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা জানান কেন্দ্র কোনো সরকারের সদার্থক কোনো ভূমিকা নেয়নি। খাতায় কলমে এলজিবিটি স্বীকৃতি দিলেও তা শুধু তাতেই রয়ে গিয়েছে। ভোটের আবেদন পত্র থেকে কোনো ক্ষেত্রে রূপান্তরিতদের আলাদা পৃথক করা হয়না।


 সংগঠনের অন্যতম সদস্য মেঘ ঘোষ জানান আমি দীর্ঘদিন ধরে দার্জিলিং জেলায় তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করে চলছি। তবে সেক্ষেত্রে প্রতিপদে আমাকে নানা ভাবে হেনস্থা হতে হয়েছে। শিলিগুড়ি পুরো নিগমে অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে পর্যন্ত দেওয়া হয়নি। গোটা পুরনিগমে চড়কি পাক কেটে ফিরে আসতে হয়েছে। শিলিগুড়ি শহরে একটিও রূপান্তরকামীদের জন্য পৃথক শৌচাগার পর্যন্ত নেই। যার জেরে ভোটের আবেদন জমা দিতে হলেও নিজেদের অস্তিত্ব প্রমানে আইনি জটিলতায় পড়তে হয়। বোর্ড দীর্ঘ ছয় বছর ধরে গঠিত হলেও কোনো কাজ হয়নি।


ভোট আসে ভোট যায় শুধুই আশ্বাস জোটে। করোনার সময়কালে দার্জিলিং লোকসভার সাংসদ রাজু বিস্টকে একবারও দেখা যায়নি। কারো খোঁজ নেননি তিনি। এদিন  নির্বাচনে রূপান্তরকামী আসন সংরক্ষনের দাবি তোলেন তারা। তাদের দাবি তাদের প্রতিনিধি নির্বাচিত হলেই গণতন্ত্রের উচ্চ স্তর পর্যন্ত তাদের সমস্যা পৌঁছবে। তারা নিজ অসহায়তা তুলে বলেন ফ্যাসিবাদী আগ্রসনে আমরা সুরক্ষিত নই। বর্তমান ফ্যাসিবাদী সরকারের আগ্রাসন চলছে তাতে আমাদের সুরক্ষা অধিকার তো দুরস্ত নিরাপত্তাও থাকছে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.