বারুইপুরে মাঝপথেই থেমে গেল অমিত শাহের রোড শো
দি নিউজ লায়ন; লোক নেই। ভোটে হার ও নিশ্চিত। অকারণ সময় নষ্ট করে আর লাভ কি! বারুইপুরে মাঝপথেই রোড শো ছেড়ে চলে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শরীরী ভাষা থেকে স্পষ্ট চরম ক্ষুব্ধ দলীয় নেতৃত্বের অকর্মণ্যতায়। অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। কোন রাখঢাক না করেই অনেক নেতা বলছেন, চড়া রোদে সকাল থেকে অনেক বুঝিয়ে সমর্থকদের নিয়ে আসা হয়েছিল। মাঝপথে অমিত শাহ চলে যাওয়ায় তারা ক্ষুব্ধ। এদের কিভাবে এখন কীভাবে বোঝানো যাবে! বারুইপুর পশ্চিম ও পূর্বের বিজেপি প্রার্থীদের হয়ে ভোট প্রচারে এসে রোড শোয়ে মাত্র ১ কিলোমিটার যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
কিন্তু,মাত্র ৫০০ মিটার পথ আধঘন্টা গিয়ে সুসজ্জিত গাড়ি থেকে নেমে যান অমিত শাহ। কারণ হিসেবে জানা গেল, অনেক দেরী হয়ে গিয়েছে অমিতজীর, অন্য জনসভায় যাওয়ার তাড়া আছে। আর এর জেরেই ছন্দপতন ঘটল রোড শোর। রাস্তার পাশে উৎসুক মানুষজন থেকে র্যালিতে হাঁটা কর্মীরা হতাশ হয়ে অনেকেই বিরক্ত প্রকাশ করে বাড়ি ফিরলেন। শুক্রবার ৩-৩০ পর বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে হেলিকাপ্টার থেকে নামেন অমিত শাহ। রোড শোয়ে যাওয়ার কথা ছিল বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠ থেকে রেলগেট সংলগ্ন পেট্রোল পাম্প পর্যন্ত। কিন্তু মাত্র ৫০০মিটার পথ গোলপুকুর মোড় পর্যন্ত গিয়ে তিনি গাড়ি থেকে নেমে পড়ে চলে যান।

Post a Comment