অশোকনগরে রাজনৈতিক উত্তেজনা
দি নিউজ লায়ন; নির্বাচন যত এগিয়ে আসছে,ততই বাড়ছে রাজনৈতিক হিংসার ঘটনা। তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ। ভোটের মুখে শনিবার রাতে অশোকনগরের বাবপুর এলাকায় সংযুক্ত মোর্চা সমর্থিত আই এস এফের হাতে আক্রান্ত হতে হয়েছিল দুই তৃণমূল কর্মী।এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে তৃণমূলের দলিয় পতাকা ছিড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরী হল অশোকনগরে।তৃণমূলের অভিযোগ এলাকার দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে।তৃণমূলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে নির্বাচনের জন্যই পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে শনিবার রাতে দলের পতাকা সহ মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স লাগানো হয়েছিল এলাকায়। তৃণমূলের অভিযোগ স্থানীয় দুই বিজেপি কর্মী দলের পতাকা ছিড়ে রাস্তায় ফেলে দিয়েছে।এছাড়াও মুখ্যমন্ত্রীর ছবির ফ্লেক্সে কাদা এবং কালি লেপে দিয়েছে।বিষয়ট জানাজানি হতেই রবিবার সকালে ঘটনাস্থলে আসে তৃণমূল কর্মীরা। তারা অভিযোগও জানিয়েছেন থানায়। নির্বাচনেএ মুখে দলের পতাকা ছিড়ে দেওয়ার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তৈরী হয়েছে।

Post a Comment