দুশ্চরিত্র, লম্পট, নারী আসক্ত প্রার্থীর বিরুদ্ধে ধিক্কার মিছিল খোদ বিজেপি প্রার্থীর স্ত্রীর - The News Lion

দুশ্চরিত্র, লম্পট, নারী আসক্ত প্রার্থীর বিরুদ্ধে ধিক্কার মিছিল খোদ বিজেপি প্রার্থীর স্ত্রীর

 


দি নিউজ লায়ন;   দুশ্চরিত্র,  লম্পট, নারী আসক্ত প্রার্থীর বিরুদ্ধে ধিক্কার মিছিল খোদ বিজেপি প্রার্থীর স্ত্রীর । এমনই ধিক্কার মিছিলের ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে। ভারতীয় জনতা পার্টির কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী সৌমেন রায়কে একটি ভোটও নয় এই দাবি নিয়ে কালিয়াগঞ্জ শহরে ধিক্কার মিছিল করলেন বিজেপি প্রার্থীর স্ত্রী শর্বরী সিনহা রায়।  " কালিয়াগঞ্জ মহিলা নাগরিক সমাজ " নামে একটি অরাজনৈতিক সংগঠনের ব্যানারে এদিন কয়েক হাজার মহিলা বিজেপি প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে ধিক্কার মিছিলে শামিল হন। সুদুর ফালাকাটা থেকে ছোট্ট মেয়ে সোমদত্তাকে সাথে নিয়ে এসে এই ধিক্কার মিছিলের নেতৃত্ব দেন কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন রায়ের স্ত্রী শর্বরী সিনহা রায়। 


কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী  সৌমেন রায়কে নিয়ে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের ক্ষোভ ছিলই। প্রথমদিকে কালিয়াগঞ্জে প্রচারই করতে দেওয়া হয়নি বিজেপি প্রার্থী সৌমেন রায়কে।  প্রার্থী বদলের দাবিতে পথ অবরোধ থেকে শুরু করে আমরণ অনশণে বসেচগিল বিজেপি কর্মী সমর্থকেরা।  বিজেপি কর্মীদের সেই ক্ষোভ কিছুটা প্রশমন করে বিজেপি প্রার্থীর প্রচার শুরু হলেও আগুনে ঘি পড়ল প্রার্থী সৌমেন রায়ের স্ত্রী শর্বরী সিনহা রায়ের বিরুদ্ধাচারণ ও ধিক্কার মিছিলে।


 কালিয়াগঞ্জের হাজার হাজার মহিলা " শকুনি সৌমেনের বিরুদ্ধে কালিয়াগঞ্জের মা বোনেরা জোট বাঁধো তৈরি হও " এই স্লোগানকে সামনে রেখে ধিক্কার মিছিল করল কালিয়াগঞ্জ শহরে। বিজেপি প্রার্থী সৌমেন রায়ের স্ত্রী শর্বরী সিনহা রায় বলেন, কালিয়াগঞ্জবাসীর কাছে আমার একটাই আবেদন দুশ্চরিত্র,  লম্পট সৌমেন রায়কে একটি ভোটও দেবেন না। আপনারা সৌমেন রায়কে বাদ দিয়ে যে কাউকে ভোট দিন কিন্তু একজন প্রতারক, ঠগ ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করে বিধানসভায় প্রতিনিধিত্ব করতে পাঠাবেন না৷ 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.