দিলীপ ঘোষের মিছিল থেকে তৃণমূল পাটি অফিসে হামলার অভিযোগ - The News Lion

দিলীপ ঘোষের মিছিল থেকে তৃণমূল পাটি অফিসে হামলার অভিযোগ

 


দি নিউজ লায়ন;     বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রোড শোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো বর্ধমান শহর। তৃনমূল কংগ্রেসের অভিযোগ, দিলীপ ঘোষের রোড শো থেকে বিজেপি কর্মীরা পাটি অগিস ভাঙ্গচুর করে।  ফ্লেক্স ফেস্টুন নষ্ট করে দেয়। ইঁটের আঘাতে এক তৃনমূল কর্মী আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমান শহরে বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীর হয়ে শহরের পারহাউস পাড়া থেকে দিলীপ ঘোষের রোড শো হয়। এরপরই শহরের রসিকপুরের কাছে দিলীপ ঘোষের মিছিল আসতেই তৃনমূল ও বিজেপির মধ্যে সংর্ঘষ বেঁধে যায়।


 তৃণমূল কংগ্রেসের অভিযোগ মিছিলে থাকা বিজেপির কর্মীরা রাস্তার ধারে থাকা পাটি অফিসে হামলা চালায়। পাটি অফিসের ভিতরে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স সহ পাটি অফিসের ভিতরে থাকা সমস্ত কিছু ভাঙ্গচুর করে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এরপরই তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথ অবরোধ করে। মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। থানা ঘেরাও করে। যদিও বিজেপির তরফে এখনও বক্তব্য পাওয়া যায় নি।


 তৃণমূলের অভিযোগ, গোটা বর্ধমান শহর জুড়ে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে ভাজপার গুন্ডাবাহিনী। প্রতিদিন বহিরাগত দুষ্কৃতীদের ঢোকানো হচ্ছে বর্ধমান শহরে অথচ প্রশাসনকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একের পর এক তৃণমূল পার্টি অফিসে হামলা হচ্ছে। তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তার পরেও কোনো রকম ব্যবস্থা নেয়া হচ্ছে না। যেভাবে দিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মিছিল থেকে হামলা হয় তা রীতিমতো চাঞ্চল্যকর। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্কে রয়েছেন সাধারণ বাসিন্দারা তাদের আশঙ্কা নির্বাচনের আগে যদি বর্ধমান শহরে এই পরিস্থিতি হয় তাহলে নির্বাচনের দিন এবং তার পরবর্তী সময়ে গোটা বর্ধমান জেলা জুড়ে কী পরিস্থিতি হতে পারে তা ভেবেই তারা শিউরে উঠছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.