নারায়ণগড়ে বিজেপি প্রার্থীকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে বিজেপির যুব মোর্চার পোস্টার
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার ছিল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা নির্বাচন। নির্বাচন শুরুর আগেই নারায়ণগড় বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি কে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে প্রচুর পোস্টার পড়ল বিজেপির যুব মোর্চার নামে। ওই পোস্টারে লেখা রয়েছে বিজেপির নারায়ণগড় উত্তর, মধ্য ও দক্ষিণ মন্ডলের পক্ষ থেকে বিজেপি প্রার্থীরামপ্রসাদ গিরির ছবি দিয়ে লেখা রয়েছে একে ভোট দিবেন না।উনি তৃণমূলের ছাঁট মাল। বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী বনমালী দাস কে পাঁচ নম্বরে ব্যাট চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
বনমালী দাস বিজেপির সক্রিয় কর্মী। যার ফলে নির্বাচন শুরুর আগেই নারায়ণগড় বিধানসভা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে । বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি অভিযোগ করে বলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সূর্য অট্ট হেরে যাওয়ার আশঙ্কায় তার বিরুদ্ধে ওই পোস্টার দিয়েছে। তবে তৃণমূল তৃণমূল কংগ্রেসের প্রার্থী সূর্য অট্ট বলেন কারা পোস্টার দিয়েছে তাতে লেখায় রয়েছে। ওই ঘটনার সাথে তৃনমূল কংগ্রেস কোনো ভাবে যুক্ত নয়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি মিথ্যা অভিযোগ করেছে,তাতে কোন লাভ হবে না ২ রা মে দেখা যাবে কে জয় লাভ করছে ।
রমা প্রসাদ গিরি কে প্রার্থী ঘোষণার সময় বিজেপির একাংশ তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি হলো ভোটের দিন ।তবে বিজিপি একাংশ যে তাকে মন থেকে মেনে নিতে পারেনি ওই পোস্টার কে ঘিরে তা প্রমান হলো। তবে পশ্চিম মেদিনীপুর জেলার ওই বিধানসভা কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি সৌমেন তেওয়ারী বলেন বিষয়টি নজরে এসেছে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ঊর্ধ্বতন নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে।

Post a Comment