নির্বাচনী প্রচারে বেরিয়ে কি বললেন মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র - The News Lion

নির্বাচনী প্রচারে বেরিয়ে কি বললেন মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র

 


 দি নিউজ লায়ন;    মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ফুলহার নদীর ওপর দীর্ঘ দুই কিলোমিটার ভুতনি সেতু হয়েছে। ভূতনির মানুষ এগন শহরের মুখ দেখছেন। রাত-বেরাতে কেউ অসুস্থ হলে অতি সহজেই মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভূতনি থেকে আসতে পারছেন রোগীরা । অথচ কেউ কেউ মানুষের কথা না ভেবে শুধু নিজেদের স্বার্থের কথা ভাবছেন। সুযোগ বুঝে অন্য দলে যোগ দিচ্ছেন। তাই এসব গদ্দারদের এবারে নির্বাচনের ভোট বাক্সে যোগ্য জবাব দিবে ভোটারেরা ।


 নির্বাচনী প্রচারে বেরিয়ে মানুষের কাছে এমনি কথা বলছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র। মালদা জেলার তৃণমূলের বরাবরই ডাকসাইটের নেত্রী হিসাবে পরিচিত রয়েছেন সাবিত্রী মিত্র। তাকে এবারেও মুখ্যমন্ত্রী মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছেন। এলাকার যে সার্বিক উন্নয়ন মুখ্যমন্ত্রী করেছেন, সেকথাও নির্বাচনী প্রচারের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছেন তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র। উল্লেখ্য , মালদা জেলার ভাঙ্গন কবলিত এলাকা হিসেবে পরিচিত রয়েছে মানিকচক বিধানসভা কেন্দ্রটি । গঙ্গা এবং ফুলহার নদীর ভাঙ্গন বিগত দিনে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছিল সেখানকার মানুষদের ।


 বাম জমানায় ওই এলাকায় ফিবছর ভাঙ্গন হলেও কোন উদ্যোগ নেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। কিন্তু রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মানিকচকের ভাঙ্গন কবলিত এলাকাগুলিতে ধীরে ধীরে বাঁধের কাজ হয়েছে। সেচ দপ্তর এবং তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদ থেকেও অনেক কাজ করা হয়েছে। পাশাপাশি মানিকচক বিধানসভা কেন্দ্রে বিগত দিনে একটিমাত্র থানা ছিল, সেটি হলো মানিকচক থানা। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিধানসভা কেন্দ্রে ভুতনি থানা তৈরি করেছেন। এছাড়াও বেশ কিছু স্কুল, মানিকচক কলেজ এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে। এই ধরনের উন্নয়ন হওয়ার পরেও দলের সংশ্লিষ্ট এলাকার তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করে সেখানকার প্রার্থী হয়েছেন। তাই এবারে গাদ্দারদের উচিত শিক্ষা দেবে জনগন। নির্বাচনী প্রচারে এমনই প্রচারে এখন সরগরম হয়ে উঠেছে মানিকচক বিধানসভা কেন্দ্র।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.