জামালপুর নির্বাচনী সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের
দি নিউজ লায়নঃ বাংলা বাঁচান না হলে নিজের ঠিকানা বাঁচাতে পারবেন না। জামালপুরে তৃনমূল কংগ্রেসের প্রার্থী আলোক মাঝির ও রায়নার শম্পা ধাড়ার সমর্থনে জামালপুর বিধানসভাতে নির্বাচনী জনসভায় বলেন তৃনমূল কংগ্রেসের নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই বাংলায় বিজেপির স্থান নেই। এই বাংলাকে বাঁচান। ওরা বিহারের গান আর উত্তরপ্রদেশের গুন্ডা নিয়ে এসেছে। গান মানে বন্দুক আর গুন্ডার সরকার আর নেই দরকার। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। বিজেপি ভয় দেখাচ্ছে। দিল্লী কিছু করে না।
আমরা করে দেখাই। বিজেপি গায়ের জোর দেখাচ্ছে। তৃনমূল কংগ্রেস প্রার্থীদের মারছে। কমিশন একটা কথাও আমাদের শুনচ্ছে না। বিজেপি যা বলছে তাই করছে। ভোটের দিন প্রধানমন্ত্রী সভা করছেন। তাই আমাদেরও করতে হচ্ছে। তৃনমূল কংগ্রেসকে খতম করা চেষ্টা চলছে। কিন্তু তৃণমূল কংগ্রেসকে খতম করতে পারবে না। বিজেপির ৩টে লোক্ যা বলছে তাই করছে। গুজরাটে দাঙ্গা করে নেতা হয়ে গেলো।
অমিত শাহর নির্দেশে চলছে আধা সেনা। আমরা বাহিনীকে সম্মান করি। ভোটে প্রভাবিত করার চেষ্টা করছে আধা সেনা। “ পাশাপাশি এদিন তিনি সরকারের উন্নয়নের কথাও তুলে ধরে বলেন, মাটির সৃষ্টি পরিকল্পনা করা হচ্ছে। ২৫ হাজার হেক্টর জমিকে চাষ যোগ্য করে তোলা হচ্ছে। চার হাজার কোটি টাকা খরচ করে দক্ষিণবঙ্গর সাথে উত্তরবঙ্গের যোগাযোগের উন্নয়নের জন্য খরচ হবে। কেন্দ্রিয় সরকার চাষিদের মিথ্যা কথা বলছে। আগামীদিনে ফেডকরিডর তৈরি হবে। পাশাপাশি কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমার বিরুদ্ধে যত কেস লাগাবে ততই দীর্ঘজীবি হবো।

Post a Comment