জোট ধর্ম ভেঙে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ভোটে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী, নাকালে সিপিএম-কংগ্রেস - The News Lion

জোট ধর্ম ভেঙে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ভোটে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী, নাকালে সিপিএম-কংগ্রেস

 


দি নিউজ লায়নঃ  শেষ পর্যন্ত চূড়ান্তভাবে সমস্ত জল্পনা উড়িয়ে মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা কেন্দ্রে জোট ধর্ম উড়িয়ে সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী কংগ্রেসের 'হাত' চিহ্নের মইনুল হক এর বিরুদ্ধে আলাদাভাবে বহিরাগত প্রার্থী দাঁড় করালো এদিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর এই ঘটনাটি রীতিমতো ব্যাপক শোরগোল পড়ে যায় জেলার রাজনৈতিক মহলে। পেশায় আইনজীবী পার্শ্ববর্তী সামশেরগঞ্জ চাঁদনিদহ এলাকার বাসিন্দা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ওই প্রার্থীর নাম মোঃ মিরাদ শরীফ।


 যদিও এই ঘটনার পরই ড্যামেজ কন্ট্রোল করতে রীতিমতো মাঠে নেমে পড়েছে বামফ্রন্ট তথা সিপিএম নেতৃত্ব। এই ব্যাপারে মুর্শিদাবাদ জেলা সিপিএমের সম্পাদক নৃপেন চৌধুরী বলেন, আমাদের জানা তথ্য অনুযায়ী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মুর্শিদাবাদে কোন অস্তিত্বই নেই, ওই প্রার্থী নিজে নিজে যদি দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার"। অন্যদিকে এদিন এই ঘটনা কড়া প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেসের জেলা সম্পাদক ওবায়দুর রহমান বলেন,"আসলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নাম করে ঐ  প্রার্থী গোপনে হয়তো কোন রাজনৈতিক দলের গোজ প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে।


 আমরা এর খবর নিয়ে দেখছি। তবে এতে আমাদের কোনো ক্ষতি হবে না"। পাশাপাশি হদ ইন্ডিয়ান সেকুলার ফন্টের নাম করে দাঁড়ানো প্রার্থী মিরাদ শরীফ দাবি করে বলেন," আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতীকে রাজ্য নেতৃত্বে নির্দেশে দাঁড়িয়েছি ফলে অন্য কাউর কাছে আমি দায়বদ্ধ নয়"। স্বাভাবিকভাবেই খোদ বাম কংগ্রেসের অন্দরে এমন জটিলতা তৈরি হওয়ায় রীতিমতো নাকালে পড়েছে ডান-বাম উভয় দলের নেতারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.