চতুর্থ দফার নির্বাচনে দক্ষিণ ২৪ পরগণার ১১টি বিধানসভা আসনের কিছু তথ্য - The News Lion

চতুর্থ দফার নির্বাচনে দক্ষিণ ২৪ পরগণার ১১টি বিধানসভা আসনের কিছু তথ্য

 


দি নিউজ লায়ন;  :রাজ্যের চতুর্থ দফার নির্বাচন। দক্ষিণ ২৪ পরগণার ১১টি বিধানসভা আসনে এই দফায় ভোট হবে। কেন্দ্রগুলি হল, বজবজ, মহেশতলা, মেটিয়াবুরুজ, ভাঙড়, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, টালিগঞ্জ, যাদবপুর, কসবা এই সব কেন্দ্রের মধ্যে কয়েকটি কেন্দ্রে পুরুষ ভোট দাতাদের সংখ্যা ১৫ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। আর মহিলা ভোটারদের সংখ্যা ১৫ লক্ষ ৭০ হাজার ৩৯২ জন। ভোটারদের নিরিখে ওই কেন্দ্রগুলিতে মহিলা ভোটদাতাদের সংখ্যা পুরুষ ভোটারদের তুলনায় বেশি। ওই কেন্দ্রগুলি হলো  সোনারপুর উত্তর, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা পূর্ব ও ও বেহালা পশ্চিম।


 এই কেন্দ্রগুলোতে পুরুষদের তুলনায় মহিলা ভোটদাতার সংখ্যা বেশি বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। শনিবার রাজ্যের চতুর্থ দফার বিধানসভা নির্বাচনে ৫ জেলার ৪৪ টি আসনে ভোটগ্রহণ করা হবে। ওই পর্বে ১ কোটি ১৫ লক্ষের বেশি ভোটদাতা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। শুক্রবার প্রতিটি রিসিভিং এন্ড ডিস্ট্রিবিউশান কেন্দ্র থেকে ভোট কর্মীদের ভোট কেন্দ্রে যাওয়ার সরঞ্জাম বিতরণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে থার্রমাল গান থেকে মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভসের ব্যবস্থা করা হয়েছে। সোনারপুর উত্তর ও দক্ষিণের জন্য সোনারপুর মহাবিদ্যালয় এবং ভাঙড় কেন্দ্রের জন্য ঘটকপুকুর হাই স্কুলে রিসিভিং এন্ড ডিস্ট্রিবিউশান সেন্টার করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.