মন কি বাত নয় মোদীজি করোনা কি বাদ করুন, মমতা - The News Lion

মন কি বাত নয় মোদীজি করোনা কি বাদ করুন, মমতা

 


দি নিউজ লায়ন;  ১।মন কি বাত নয় মোদীজি করোনা কি বাদ করুন। ওষুধ নেই, ইনজেকশন নেই, অক্সিজেন নেই! মোদি শুধু ভাষণ দিয়ে পালিয়ে যাচ্ছেন।

২। আমাদের অক্সিজেন উত্তরপ্রদেশে নিয়ে চলে যাচ্ছে। আমার কী করে  চলবে ! আমি ফেব্রুয়ারি থেকে ভ‍্যাকসিন কিনতে চাইছি দেয় নি। এর মধ‍্যেও ১ কোটি টিকা দিয়েছি। আরো ১ কোটি চেয়েছি। অক্সিজেনের ব্যবস্থা করেছি। 5000 অক্সিজেন সিলিন্ডার চলে আসবে।


৩। মোদি বাংলা দখল করতে গিয়ে পুরো দেশটার সর্বনাশ করে দিলো। আমাদের দেশে তৈরি করা করোনার টিকা আশিটা দেশকে বিনা পয়সায় দিয়ে দিয়েছে 65 শতাংশ ওষুধ বিদেশে পাঠিয়ে দিয়েছে।আর দেশ জ্বলছে। দিল্লি উত্তরপ্রদেশে গনচিতা জ্বলছে। 6 মাস ধরে কিছু করেননি এখন অন্যের উপর সব কিছু চাপিয়ে দিচ্ছেন। সবকিছুর জন্য মোদি দায়ী।

৪। বাইরে থেকে দু লাখ পুলিশ কেন্দ্রীয় বাহিনী বাংলায় ঢুকে করোনা ছড়াচ্ছে। বিজেপি ভোটের জন্য বাইরে থেকে প্রচুর লোক নিয়ে আসছে। এরা করোনা ছড়াচ্ছে। বাংলার সর্বনাশ করছে। আমি প্রথম থেকে বলে আসছি আট দফায় ভোট করার কোন প্রয়োজন ছিল না। তৃতীয় দফার পর থেকে বলে আসছি বাকি দফা একসঙ্গে করা হোক কিন্তু আমার কথা শুনছে না আর বাংলার লোক মরছে। 


৫। বিবেক দুবে একজন অবসরপ্রাপ্ত অফিসার তার নির্দেশে বিজেপিকে ভোট লুট করতে যাবতীয় সাহায্য করা হচ্ছে। সে অন ডিউটি সিনিৎর অফিসার দের নির্দেশ দিচ্ছে তাদের বদলি করে দিচ্ছে। যা খুশি তাই করছে। কলকাতা আসানসোলের গুন্ডাদের সঙ্গে সিআরপিএফ থাকছে আর তারা ভোট লুট করার চেষ্টা করছে সন্ত্রাস করছে। আমাদের কয়েকজন পুলিশ অফিসার রয়েছে তারা নির্বাচন কমিশনকে ভয় পায় ওরা ভাবছে না বাকি পাঁচ বছর আমি থাকবো। ভাটপাড়া নৈহাটি জগদ্দলে সেন্ট্রাল ফোর্স বিজেপিকে সাহায্য করেছে ভোট করাতে। আমার কাছে সব তথ্য আছে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবিদের সঙ্গে কথা বলেছি। শীর্ষ আদালতে যাব গণতান্ত্রিকভাবে ভোটের জন্য।


৬। নির্বাচন কমিশন হল বিজেপির আয়না। টাকার হোস পাইপ চালাচ্ছে বিজেপি। এরপরেও বাংলা দখল করতে পারবেন না। বাংলায় তৃণমূল জিতবে বিজেপি হারবে একদম ভয় পাবেন না।

৭। ভোটের আগের দিন তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা কর্মীদের থানায় বসিয়ে রাখা হচ্ছে যাতে ভোট করতে না পারে। একদম থানায় যাবেন না। সেন্ট্রাল ফোর্স এলে বলবেন তুমি করোনা ছড়াচ্ছ। যাবেন না, বলবেন থানা স‍্যানিটাইজ করা নেই ওখানে গেলে করোনা ছড়াবে। তৃণমূলের কর্মীরা নেতারা গুনস ( গুণ্ডা) আর বিজেপির গুন্ডারা তোমার অ্যাসেট !


৮। বাংলাকে দিল্লি গুজরাট বা উত্তর প্রদেশ হতে দেব না। বাংলা বাংলাই থাকবে। কংগ্রেস সিপিএমকে ভোট দেবেন না বিজেপিকে একটা ভোট ও দেবেন না। তৃণমূলকে ভোট দিন। তৃণমূল থাকলে বাংলায় শান্তি  শৃঙ্খলা থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.