বাংলার জনগণ এমন ছক্কা মেরেছে যে বিজেপির সিট সেঞ্চুরি হয়ে গেছে
দি নিউজ লায়নঃ বাংলার জনগণ এমন ছক্কা মেরেছে যে বিজেপির সিট সেঞ্চুরি হয়ে গেছে। নন্দীগ্রাম দিদিকে ক্লিন ব্লোড করে দিয়েছে। বর্ধমানের সাই মাঠে এসে এমনই বক্তব্য বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বক্তৃতার মাঝেমধ্যেই রসিকতা করেন। রাজ্যের নির্বাচনী আবহে তাঁর ‘দিদি, ও দিদি’ সংলাপ ইতিমধ্যে বিখ্যাত হয়ে গিয়েছে। সোমবার ভোটপ্রচারে এসে এবার নতুন সংলাপ শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধতে শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘ম্যায় হুঁ না’র সংলাপ আওড়ে তাঁর মন্তব্য, ”দিদি, এত রাগ কেন? রাগ করতে হয় তো আমার উপর করুন। ম্যায় হুঁ না।” দিদিকে উদ্দেশ্য করে মোদির বক্তব্য, রাগ করতে হলে মোদির উপরেই করুন মমতা। সঙ্গে জুড়লেন ‘বাদশাহ’র সংলাপ – ‘ম্যায় হুঁ না’। রুপোলি পর্দার নায়কের অনুকরণই নয়, এদিন সভার শুরুতে বর্ধমানের বিখ্যাত মিহিদানার প্রসঙ্গ আনেন নরেন্দ্র মোদি।
বাংলার এই মিষ্টান্ন পদের খ্যাতির কথা উল্লেখ করে বললেন, ”বর্ধমানের সিতাভোগ মিহিদানা বিখ্যাত। তার জন্যই বর্ধমানের মানুষ এত মিষ্টি। কিন্তু দিদি, আপনার কি মিহিদানা পছন্দ হচ্ছে না? এত তিক্ততা কেন” এভাবেই নির্বাচনী প্রচারে এসে মমতা-মিষ্টত্ব-মিহিদানাকে এক পংক্তিতে বসিয়ে দিলেন মোদি। এই বক্তব্যের পরই বর্ধমানের তালিত ময়দানে উপস্থিত জনতা করতালিতে ফেটে পড়েন।

Post a Comment