যে দলের সভাপতি বলে, গুলি করে মারো, সেই দলকে এখনই ব্যান করা উচিৎ, মমতা
দি নিউজ লায়ন;
১। এসপির সঙ্গে প্ল্যান করে বিজেপি এতগুলো মানুষকে মেরে ফেলল। বুক লক্ষ্য করে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর এদিকে বিজেপির নেতারা বলে চলেছেন, গুলি করে মারো, মারো। এরা কী পাগল!'
২। 'বিজেপি ছদ্মবেশী ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা তা করি না। আমাকে আঘাত করে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু তা পারবে না। বাংলাকে বহিরাগত গুন্ডাদের হাতে চলে যেতে দেব না। অসুস্থ শরীরে আমার কষ্ট হচ্ছে। কিন্তু আপনারা কি চান বাংলা বহিরাগত গুন্ডাদের হাতে চলে যাক? বাংলাকে বাঁচাতেই হবে।'
৩। 'ক্ষমতায় আসার পরই তো শীতলকুচির ঘটনা নিয়ে আমি তদন্ত করবই। দেখব, কে কোথায় মিটিং করেছে। ঠিক ব্যবস্থা নেব।'
৪। 'আমাকে রাজবংশী নিয়ে কথা বলছে। নিজেদের দলের কর্মীদেরই নিজেরা মারে। লজ্জা করে না। রাজবংশী মানুষজন আমার পরিবার। তাঁরা জানে আমি কী করেছি।'
৫। 'যে দলের সভাপতি বলে, গুলি করে মারো, সেই দলকে এখনই ব্যান করা উচিৎ। আমি এখনও বিশ্বাস করি, গোটাটাই অমিত শাহের প্ল্যান। আর পুরোটাই প্রধানমন্ত্রী জানতেন। কারা সেদিন গুলি চালিয়েছিল, সেই পুরো তালিকা তাঁর কাছে আছে।'
৬। কারা সেদিন গুলি চালিয়েছিল, সেই পুরো তালিকা তাঁর কাছে আছে। আমাকে এত কাঁচা ভাবলে হবে না। সব আমি তৈরি করে রেখেছি। ২ তারিখের পর সব বের করব তদন্ত করে। আমি ছেড়ে কথা বলার মানুষ নই।
৭। বিজেপি গ্যাসবেলুন। ওরা হারবে, ওরা হেরে গেছে। তাই গুলি চালাচ্ছে। বাংলা উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার হবে না। বাংলা বাংলাই থাকবে।

Post a Comment