বালিবোঝাই গাড়ি গুরগুড়িপাল এলাকায় নির্মীয়মান কালভার্টের উপর বসে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ - The News Lion

বালিবোঝাই গাড়ি গুরগুড়িপাল এলাকায় নির্মীয়মান কালভার্টের উপর বসে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ

 


 দি নিউজ লায়ন;  বালি বোঝাই গাড়ি নির্মীয়মান কালভার্টের উপর বসে গিয়ে বিপত্তি ঘটলো। এরফলে দীর্ঘক্ষণ বৃহস্পতিবার  যানবাহন চলাচল বন্ধ থাকলো মেদিনীপুর - ধেড়ুয়া বাস রাস্তায়। পশ্চিম মেদিনীপুর  জেলার মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপালের কাছে তৈরি হচ্ছে একটি নতুন কালভার্ট। ধীর গতিতে সাবধানে যাতায়াত করছে যানবাহন। বৃহস্পতিবার ভোরে ওভারলোড কিছু বালি বোঝাই ট্রাক  ওই নির্মীয়মান কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক বসে যায়। পরপর আরো ৮ টি বালি বোঝাই গাড়ি সেখানে আটকে যায়।


 এর ফলে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই রাস্তা দিয়ে সমস্ত যানবাহন এর যাতায়াত বন্ধ হয়ে যায়। পরে ক্রেন দিয়ে বালি বোঝাই ট্রাক গুলি সরানো হয়।  বালি  বোঝাই ট্রাক গুলিকে সরানোর পর বৃহস্পতিবার বিকালের পর ওই রাস্তা দিয়ে   যানবাহন চলাচল শুরু করে।ওই ঘটনার ফলে নিত্য বাস যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। স্থানীয় বাসিন্দারা  ওই নির্মীয়মান কালভার্টের উপর দিয়ে বালি বোঝায় ট্রাক চালানো বন্ধ রাখার জন্য গুরগুড়িপাল থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.