বাংলাদেশ থেকে মেদিনীপুরে স্ত্রীর চিকিৎসা করাতে এসে প্রতারণার স্বীকার এক বাক্তি - The News Lion

বাংলাদেশ থেকে মেদিনীপুরে স্ত্রীর চিকিৎসা করাতে এসে প্রতারণার স্বীকার এক বাক্তি

 


দি নিউজ লায়ন;  স্ত্রীর চিকিৎসা করতে এসে মেদিনীপুরের এক যুবকের দ্বারা প্রতারনার স্বীকার হলেন বাংলাদেশের যশোরের নোয়াপাড়ার অভয়ানগরের আবুল কালাম শেখ। জানা যায়, বাংলাদেশের বাসিন্দা আবুল কালাম শেখের স্ত্রী নার্গিস বেগমের ব্রেন টিউমারের চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে গত তিনমাস আগে মেদিনীপুর শহরের  নজরগঞ্জের বাসিন্দা শেখ বাদশা নামে এক আত্মীয়ের বাড়িতে এসে উঠেন আবুল কালাম বাবু। মেদিনীপুরে থাকাকালীন সময়ে শেখ বাদশার ছেলে শেখ রাজু নামে এক যুবক আবুল কালাম বাবুকে বলেন তার স্ত্রীর ব্রেন টিউমারের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে দিবে সে এবং চিকিৎসার খরচের টাকা তার একাউন্টে পাঠিয়ে দিতে বলেন। 


সেইমত আবুল কালাম বাবু বাংলাদেশে তার মেয়েদের রাজুর একাউন্টে টাকা পাঠাতে বলেন, মেয়েরা বাড়ির গরু, ছাগল বিক্রি করে অনেক কষ্ট করে ১ লাখ ৮৭ হাজার টাকা রাজুর একাউন্টে পাঠিয়ে দেয়। অভিযোগ শেখ রাজু ব্যাঙ্গালোরে আবুল কালাম বাবুর স্ত্রীকে নিয়ে গিয়ে চিকিৎসা না করে ফিরে আসেন এবং সমস্ত টাকা খরচ হয়ে গেছে বলে বলেন। রাজু সময় চায় সে যে টাকাটা খরচ করেছে তা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রায় তিন মাস বাদেও সেই টাকা ফেরত দিচ্ছে না রাজু বলে অভিযোগ। যার ফলে স্ত্রীর ব্রেইন টিউমারের চিকিৎসাও করতে পারছেন না আবুল কালাম বাবু এবং বাড়িও ফিরে যেতে পারছেন না তিনি।


 বিষয়টি তিনি মেদিনীপুর কোতওয়ালী থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো সাহায্য করছে না বলে অভিযোগ। বুধবার অসুস্থ স্ত্রীকে এম্বুলেন্সে করে নিয়েই কোতোয়ালী থানায় হাজির হন আবুল কালাম বাবু। থানা থেকে সাহায্য না পেয়ে দারস্থ হন পুলিশ সুপার অফিসে। বিষয়টি পুলিশ সুপার অফিসেও অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। নজরগঞ্জের এক স্থানীয় মানুষ বলেন, বাংলাদেশ থেকে মেদিনীপুরে এসে একজন প্রতারণার স্বীকার হলেন এবং পুলিশ প্রশাসনের কাছ থেকেও কোনো সাহায্য পাচ্ছেন না এটা বাংলার মানুষ হিসেবে আমাদের লজ্জা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.