চাঁচোলের নির্বাচনী সভায় থেকে মোদিকে বিঁধলেন মমতা
দি নিউজ লায়ন; করোনা সংক্রমণ বাড়া নিয়ে এবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে বিঁধলেন মমতা। বুধবার চাঁচোলের নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, করোনাকে নতুন করে মোদি নিয়ে এসেছে। তাই মোদি মেড ডিজাস্টার করোনা । আর এখন নিজের দায় এড়িয়ে মানুষকে উনি বলছেন তোমরা সামলাও। তাহলে আমি বলি বাইরে থেকে রাজ্যে এত লোক নিয়ে আসছেন কেন। আপনারাই সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী। মমতা বলেন, চাঁচলের তৃণমূল প্রার্থী নীহাররঞ্জন ঘোষকে জেতান। চাঁচলে পুরসভা হবে। নীহার ঘোষ ইংরেজবাজার পুরসভা চালিয়েছেন। পুরমন্ত্রী কিছুদিন আগে মালদার চাঁচলে নির্বাচনী প্রচারে এসে চাঁচল পুরসভা নিয়ে আশ্বাস দিয়েছিলেন।
চাঁচল পুরসভা চালু নিয়ে রাজ্যপালের অনুমতি মিলেছে বলেও দাবি করেছিলেন। এবার নির্বাচনী প্রচারে এসে সেই পুরসভা প্রসঙ্গ উঠে আসলো মুখ্যমন্ত্রীর গলাতেও। পাশাপাশি মালদায় তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী। তৃণমূল এখানে আগে খাতা না খোলায় এদিন মুখ্যমন্ত্রীর গলায় ছিল অভিমানের সুরও। তৃণমূল জিতলে মালদাাাকেক নতুন করে ঢেলে সাজানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, মালদা আমের জেলা। আম বিদেশে রফতানি হয়। তার আগে আম ভালো করে ধুতে হয়। সেজন্য আমরা এখানে হট প্লান্ট তৈরি করেছি। আম, ড্রাগন ফলের জন্য আরও নতুন কিছু প্রকল্পও করা হবে! এখানে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতাল আমরা তৈরি করেছি। ৮১ নম্বর জাতীয় সড়কের সংয়োগকারী প্রচুর রাস্তা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। এখানে পরিযায়ী অনেক শ্রমিক ভিন্ রাজ্যে গিয়ে মারা গিয়েছেন। তাদের আমরা সবরকম সাহায্য করেছি। কিন্তু এই জেলার জন্য এতকিছু করার পরেও তৃণমূল থেকে মানুষ মুখে ফিরিয়ে থাকায় অভিমান ঝড়ে পড়তে দেখা যায় মুখ্যমন্ত্রীর বক্তৃতায়।
মমতা বলেন, গতবারেও আপনারা তৃণমূকে জেতাবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তারপরেও আমাদের ভোট দেন নি। বারবার আপনারা কংগ্রেস, সিপিএমকে জিতিয়ে দিয়েছেন। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন একবার তো তৃণমূলকে জেতান। মালদাকে আমি নতুন করে ঢেলে সাজাবো। আপনারা পুরনো মালদা চিনতেই পারবেন না। কিন্তু তৃণমূল জয় না পেলে কাজ হবে কি করে। মমতা জেলায় নদী ভাঙনরোধের কাজ নিয়ে কেন্দ্রকে নিশানা করেন। তিনি বলেন, এখানে ভাঙনরোধের সমস্যা রয়েছে। কেন্দ্রকে বারবার বলা হলেও টারা টাকা দিচ্ছে না। কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, ওরা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। হাজার টাকায় গ্যাস কিনতে হচ্ছে। আমি বিনে পয়সায় চাল দিচ্ছি। হাজার টাকার গ্যাসে বিনে পয়সার চাল ফুটিয়ে খেতে হচ্ছে। তাই বিজেপিকেই এবার আপনারা ফুটিয়ে দিন। এদিন করোনা প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মাস্ক স্যানিটাইজার ব্যবহার করার জন্য মানুষকে অনুরোধ করেন।

Post a Comment