ঝাড়গ্রামে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা - The News Lion

ঝাড়গ্রামে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

 


দি নিউজ লায়ন;    রবিবার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন  এলাকায় প্রচুর শিলাবৃষ্টি হয় । যার ফলে  ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। রবিবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ভারী ধরনের বৃষ্টি হয়। সেই সঙ্গে বেশ কিছুক্ষণ শিলা বৃষ্টি হয় ।এক একটি শিলার ওজন হবে প্রায়  ৫০ গ্রাম। শিলা বৃষ্টির ফলে মাঠে থাকা তরমুজের যেমন ক্ষতি হবে, তেমনি বোরো ধান চাষের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। ঝাড়্গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া সাপধরা ,আগুইবনি, চন্দ্রী ,নকাট সহ বিভিন্ন এলাকায় প্রচুর শিলাবৃষ্টি হয়।ওই এলাকায় মাঠে থাকা  তরমুজ এর প্রচুর ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা।


 এছাড়াও ঝাড়গ্রাম জেলার জামবনি, বেলিয়াবেড়া, গোপীবল্লভপুর এলাকায় বৃষ্টির পাশাপাশি শিলা বৃষ্টি হয়। একটানা বৃষ্টির ফলে গরমের হাত থেকে মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও শিলা বৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা।যার ফলে চাষীরা ব্যাপক ক্ষতির  মুখে পড়বেন বলে তরমুজ  যারা চাষ করেছেন সেই সব চাষীরা জানান।  বেশকিছু বাড়ির ঘরের ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে।বাড়ির ছাউনি দেওয়া টিন ও এডবেস্টার শিলা পড়ে ফুটো হয়ে গিয়েছে।যার ফলে বেশ কয়েকটি পরিবার সমস্যায় পড়েছেন। সেই সঙ্গে মাঠে থাকা পাকা বোরো ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে শিলা বৃষ্টিতে।যার ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন বোরো ধান চাষীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.