ভোটের দিন এগিয়ে আসতেই উত্তপ্ত মুর্শিদাবাদ, তৃণমূলকর্মীকে লক্ষ‍্য করে গুলি দুষ্কৃতিদের - The News Lion

ভোটের দিন এগিয়ে আসতেই উত্তপ্ত মুর্শিদাবাদ, তৃণমূলকর্মীকে লক্ষ‍্য করে গুলি দুষ্কৃতিদের

 


দি নিউজ লায়নঃ    মুর্শিদাবাদে সপ্তম-অষ্টম দফা ভোট। তার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্তের জেলা। তৃণমূলকর্মীকে লক্ষ‍্য করে গুলি দুষ্কৃতিদের। ঘটনার পিছনে বাম-বিজেপি এবং কংগ্রেস রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। সাগরদিঘী বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মী সভায় যোগ দিয়ে বিকেলে ফেরার পরে  বহরমপুরের হাতিনগর এলাকায় দুষ্কৃতীরা জানালা দিয়ে ঐ তৃণমূল কর্মী গৌরাঙ্গ দাস কে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনায় গুরুতর জখম হলেন তিনি।আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য তাঁকে নিয়ে আনা হয়  মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। 


সেখানেই চিকিৎসা শুরু হয়েছে তার। আর এই গুলি চালানোর ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে। সূত্রের খবর, পেশায় ঠিকাদার ওই তৃণমূল কর্মী  সাগরদীঘিতে দলীয় সভায় যোগ দিতে যান। পরে সভাশেষে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন । বাড়ি ফিরে  তিনি বিছানায় যখন শুয়েছিলেন তখনই জানলার বাইরে থেকে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর কয়েক রাউণ্ড গুলি চালায় বলে অভিযোগ।


 আহত ওই তৃণমূল কর্মীর দাবি, প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয় গুলিটি তাঁর বাঁ পায়ে লাগে। কে বা কারা গুলি চালিয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পরই কংগ্রেস তৃণমূল চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের দাবি এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণ। যদিও শাসকদল তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তবে গুলিতে গুরুতর জখম তৃণমূল কর্মীর দাবি, তার উপর শত্রুতার বসেই তাকে প্রাণে শেষ করে ফেলতে এই ঘটনা কেউ ঘটিয়ে থাকতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.