মালদা শহরে ঝোপ থেকে উদ্ধার খুলি, ভোটের মুখে তীব্র চাঞ্চল্য তদন্তে পুলিশ
দি নিউজ লায়ন; মালদা শহরের বাগবাড়ি এলাকার একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল মরা মানুষের মাথার খুলি। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মানুষের মাথার খুলি উদ্ধারের বিষয়টি জানতে পারার পর ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হওয়া মাথার খুলি পরীক্ষা করার জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে তদন্তকারী পুলিশ কর্তারা। তবে কিভাবে মরা মানুষের মাথার খুলি ওই এলাকার জঙ্গলে এলো তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, আশেপাশের শ্মশান অথবা কবরস্থান থেকে শিয়াল-কুকুরের মাধ্যমেই মাথার খুলিটি হয়তো এই এলাকায় চলে আসতে পারে । যদিও পুলিশের এই ধারণাকে বাগবাড়ি এলাকার কেউ কেউ অবশ্য মেনে নিতে অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, এই এলাকা থেকে দীর্ঘ কয়েক কিলোমিটারের মধ্যে কোন শ্মশান অথবা কবরস্থান নেই। পাশাপাশি বাগবাড়ি সহ আশেপাশের এলাকায় কোন মানুষ দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে কিনা সেটিও নিয়েও এব্যাপারে খোঁজ নিতে শুরু করেছে পুলিশ।
যদিও এই ঘটনা প্রসঙ্গে ইংরেজবাজার থানা আইসি মদন মোহন রায় জানিয়েছেন, উদ্ধার হওয়া মরা মানুষের মাথার খুলির আকৃতি দেখে মনে হচ্ছে সেটি ৩ থেকে ৪ বছরের পুরনো। তবে কিভাবে বাগবাড়ি এলাকার জঙ্গলে এই মাথার খুলি টি উদ্ধার হলো তায়জিনতে আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই এলাকা থেকে নিকটবর্তী কোন কবরস্থান বা শ্মশান রয়েছে কিনা। যদি থাকে তাহলে শিয়াল-কুকুরের মাধ্যমে হয়তো সেই মরা মানুষের মাথার খুলি টি এসে থাকতে পারে। আপাতত ওই খুলিটি উদ্ধার করে মেডিকেল কলেজে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Post a Comment