ঘাটালের খড়ারের বিজেপি নেতা অসিত সাঁতরার বাইকের ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু
দি নিউজ লায়ন; ঘাটালের খড়ারের বিজেপি নেতা অসিত সাঁতরার বাইকের ধাক্কায় এক গৃহবধূ র মৃত্যু হয়েছে এই অভিযোগ কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কয়েকদিন আগে ওই বিজেপি নেতা মোটর বাইকে চড়ে আসার সময় মাথায় কাঠের গুঁড়ো বস্তায় ভরে নিয়ে যাওয়া বন্দনা ঘোড়াই নামে এক গৃহ বধূকে (৪৮) কে ধাক্কা মারেন।
এতে তিনি গুরুতর আহত হন।
এলাকার মানুষের অভিযোগ , ধাক্কা মারার পর ওই মহিলা রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করেন ।
এরপর ওই বিজেপি নেতা তাঁর কোনো খোঁজ খবর নেননি বলে অভিযোগ।
বৃহস্পতিবার রাতে ওই মহিলার মৃত্যু হয়। এরপর ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তাঁরা থানায় যান।
প্রথমে দুর্ঘটনার কথা স্বীকার করলেও ওই মহিলার মৃত্যুর পর তিনি জানান , এরকম কাউকে তিনি ধাক্কা মারেননি। যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র খড়ার এলাকায় শুক্রবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment