উত্তরবঙ্গ থেকে নির্বাচনী পসরা গোটানোর পালা সারা - The News Lion

উত্তরবঙ্গ থেকে নির্বাচনী পসরা গোটানোর পালা সারা

 


দি নিউজ লায়ন;  উত্তরবঙ্গ থেকে নির্বাচনী পসরা গোটানোর পালা সারা, তবে নিজের পকেট কেটে ভোটের কাজ সামলেও, প্রাপ্য টাকা কমিশনের কাছ থেকে এখনও পাননি রিজার্ভে থাকা শতাধিক ভোট কর্মী। দার্জিলিং জেলার শুধুমাত্র শিলিগুড়ি মহকুমার তিন ব্লকে দায়িত্বে থাকা প্রায় শতাধিক রিজার্ভের ভোটকর্মী পাননি বরাদ্দ অর্থ। এমনকি রিজার্ভে থাকা কর্মীদের নির্বাচনী কাজে ভিন ব্লকে গিয়ে খাবারেরও ব্যবস্তা করতে হয় নিজেদের পকেটের টাকা দিয়ে। মাটিগাড়া নকশালবাড়িতে কার্যরত রিজার্ভে থাকা ভোট কর্মীদের অভিযোগ প্রিসাইডিং অফিসার সহ বিভিন্ন ডিসিতে থাকা প্রায় একশোর অধিক ভোটকর্মীদের একাউন্টে কোনো টাকা ঢোকেনি। এমনকি রিজার্ভে কার্যরত অবস্থায় থাকাকালীন সময়তে ১৭ই এপ্রিল জেলায়  নির্বাচনের দিন দুপুরের খাবার বাবদ প্রাপ্য ১৭০টাকা দেওয়া হয়নি। খাবারের কোনো ব্যবস্থাও তাদের জন্য করা হয়নি।


সংশ্লিষ্ট ডিসিতে সে বিষয়ে প্রশ্ন করলে তারা জানান আপনাদের খাবার দেওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি। তার বাবদ কোনো টাকা দেওয়ার নির্দেশও আমাদের কাছে নেই। বাধ্য হয়ে ভোটের কাজে গিয়ে নিজেদের থেকেই খাবার ব্যবস্থা করতে হয় প্রত্যেক ভোটকর্মীকে। নিয়মমতে রিজার্ভে থাকা ভোট কর্মীদের প্রশিক্ষণ শেষেই একাউন্টে নির্দিষ্ট পদ অনুযায়ী নির্দিষ্ট ভোটের কাজ জন্য কমিশনের বরাদ্দ অর্থ জমা পড়ার কথা। তবে শিলিগুড়ি পুরনিগমের কর্মী প্রদীপ্ত দাস জানান    রিজার্ভে থাকা প্রিসাইডিং অফিসারের ১২০০টাকা, ফাস্ট পোলিংয়ের ৯০০টাকা দ্বিতীয় পোলিংয়ের ৬০০টাকা এভাবে বিভিন্ন বিভাগের দায়িত্বরত কর্মীদের জন্য বরাদ্দ করা হয়। ১৬তারিখ রাতে শিলিগুড়ি কলেজ মূল ডিসিআরসি থেকে রওয়ানা হই। সেখানে জিজ্ঞেস করলে বলা হয় আপনাদের যেখানে ডিউটি পড়বে সেখানকার বিডিও অফিস থেকে প্রাপ্য অর্থ দেওয়া হবে। সেখানে গিয়ে রিজার্ভে থাকি।


 নির্বাচনের দিন খাবার বা খাবারের বাবদ কমিশনের ধার্য্য ১৭০টাকা পর্যন্ত দেওয়া হয়না। জিজ্ঞেস করলে তারা জানান টাকা বা খাবার দেওয়ার নির্দেশ নেই। আধিকারিকদের সাথে যোগাযোগ করলে তারা জানান কাজের থেকে ডিসচার্জের সময় ডিসি থেকে দেওয়া হবে। তারপরও টাকা না মেলায় শিলিগুড়ি ফিরে ওই ডিসিতে নিযুক্ত ৫০-৬০জন রিজার্ভ কর্মীরা ডিসিআরসির বাইরে পেমেন্ট কাউন্টারে যোগাযোগ করি অথচ সেখান থেকেও জানানো হয় টাকা দেওয়ার নির্দেশ নেই। অথচ তারা এটাও জানায় যাদের অনলাইনে টাকা একাউন্টে পৌঁছায়নি তাদের জন্যই ওই পেমেন্ট কাউন্টার খোলা হয়েছে। ফাঁসীদেওয়া ব্লকে নিযুক্ত রিজার্ভের ভোট কর্মী সুপ্রিয় ব্যানার্জিও একই অভিযোগ জানিয়ে বলেন আমাদের ভোটের কাজে পাঠানো হলে সেখানে নিজের টাকা খরচ করতে হয়েছে অথচ এখনও ইসিআই থেকে প্রাপ্য টাকা মেলেনি।


 বলে বলছেন পেয়ে যাবেন। অপর কর্মী পেশায় পুরনিগমের ইঞ্জিনিয়ার অভিক মজুমদার বলেন প্রায় ১০০জনের ওপরে মাটিগাড়া নকশালবাড়ি ব্লকের রিজার্ভ কর্মীরা কোনো টাকা পায়নি। এখন ভোট শেষে বলা হচ্ছে এসডিও অফিসে যোগাযোগ করুন।প্রাপ্য অর্থ ও খাবারের টাকা পায়নি ফাঁসীদেওয়া ব্লকের রিজার্ভ কর্মীরাও। কোনো জায়গায় রিজার্ভ থেকে কাজে নিযুক্তি হলে সাম্মানিক টাকা ভোটে শেষে ফেরার পর শিলিগুড়ি ডিসিআরসি থেকে তাদের দেওয়া হয়েছে নগদে হাতে। চূড়ান্ত অব্যাবস্থা। যদিও এই বিষয়ে শিলিগুড়ি ইলেকশন ওসি সিদ্ধার্থ সুব্বা জানান সকলকেই দেওয়া হয়েছে। আমাদের কাছে তার তালিকা আছে। যারা পায়নি তাদের ডিসিআরসি থেকে দেওয়া হয়েছে। কয়েকজন পায়নি এরকম একটা অভিযোগ এসেছিল। তাহলে তারা মহকুমা দপ্তরে যোগাযোগ করতে পারেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.