কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড শিলিগুড়ি শহরের একাধিক অঞ্চল, দিনভর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন শহরে - The News Lion

কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড শিলিগুড়ি শহরের একাধিক অঞ্চল, দিনভর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন শহরে

 


দি নিউজ লায়ন;  কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড শিলিগুড়ি শহরের একাধিক অঞ্চল। দিনভর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন শহরের অধিকাংশ এলাকায়। কালবৈশাখীর দাপটে কার্যত শিলিগুড়ি শহরে এদিন রাত দিন এক হয়ে ওঠে। সকাল থেকে আকাশের মুখ ভার থাকলেও সকাল ১০টা নাগাদ ঝড়ের প্রকোপের সঙ্গে পাল্লা দিয়ে ঘোর আঁধার নেমে আসে। আলো জ্বালিয়েও স্পষ্ট হয়না দৃশ্যমানতা। ঝড়ের দাপটে মিরিকে একাধিক বড় বড় গাছ পড়ে সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয় তিনটি বাড়ি। শিলিগুড়ি কাছারি রোডে বিশালাকায় গাছ রাস্তার ওপর ভেঙে পড়ায় বেশকিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। পরে গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়।


বৃহস্পতিবার সকালে তীব্র গতিতে কালবৈশাখী ধেয়ে এসে তীব্র গতিতে তান্ডব দেখানোয় শহরের অধিকাংশ রাস্তার ওপর বিশালাকায় গাছ ভেঙে পড়ে। বিভিন্ন সড়কে যানচলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে। কোথাও গাছের ভেঙে পড়ায় বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অধিকাংশ এলাকায় বিদ্যুৎতের তার ও খুঁটির ওপর গাছের ভেঙে পড়ায় তার ছিঁড়ে যায় ও খুঁটি উপড়ে আসে। পরে বেলা বাড়ার সাথে সাথে প্রশাসনের তরফে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করলেও এরজেরে সন্ধ্যা পর্যন্ত  শহরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। এক যুগ বাদ লোডশেডিংয়ের মুখোমুখি বলছেন শিলিগুড়িবাসী। ১৫নাম্বার ওয়ার্ড,৩৪নাম্বার ওয়ার্ড সহ চম্পাসরী, বাগডোগড়া একাধিক এলাকায় রাস্তায় মাঝে এদিনের তীব্র ঝড়ে উপড়ে যায় পরপর বিশালাকায় গাছ। 


কোথাও আবার মাথা গোঁজার টিন উড়ে গিয়ে রাস্তার ওপর পড়ে। কালবৈশাখীর বশ্যতা স্বীকার করে কয়েক ঘন্টা ঘরেই ঠাঁই নিতে হয় শহরবাসীকে। বাইরে বেরোনো দুঃসাধ্য হয়ে ওঠে। আবহাওয়া দপ্তর গ্যাংটক আইএমডির তরফে জানানো হয় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায়০.০০৭এমএম। অন্যদিকে এদিনের ঝড়ে শিলিগুড়ির তিন ব্লকে ব্যাপক ক্ষতির সম্মুখীন ভুট্টা ফলন।ক্ষতির সম্মুখীন বোরো ধানের ফলনও। সহকারী কৃষি অধিকারি দপ্তরের সহকারি পার্থ রায় জানান  শিলিগুড়ি মহকুমার  নকাশলবাড়ি, খরিবাড়ী, ফাঁসীদেওয়া তিন ব্লক মিলে ১৬০০হেক্টর ভুট্টার চাষ হয়েছে এবারে। সেখানে এদিনের কালবৈশাখির জেরে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এখনও সম্পূর্ণ রিপোর্ট পায়নি। ২৪ঘন্টার মধ্যে রিপোর্ট তৈরি করা হবে। ভুট্টার ফলন ব্যাপক ক্ষতির সঙ্গেই গাছ উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ফাঁসীদেওয়া অঞ্চলে বোরো ধানের ফলন  ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.