এবারের পয়লা বৈশাখ জমে উঠুক বাসন্তী পোলাও-এর সাথে
দি নিউজ লায়ন;
উপকরণ:
পুরনো গোবিন্দ ভোগ চাল ৫০০ গ্রাম।
ঘি ১০০ গ্রাম।
ভাঙ্গা কাজুবাদাম ৫০ গ্রাম
কিসমিস ৫০ গ্রাম।
কাঁচা লঙ্কা ৬টি।
চিনি ৭০ গ্রাম।
নুন স্বাদ অনুসারে।
সামান্য আদা কুঁচি,
এলাচ ৮ টি,
দারচিনি ৪ টি,
লবঙ্গ ৮ টি,
তেজপাতা ৩ টি,
হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ।
প্রণালি:
একটি পাত্রে গোবিন্দ ভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে নিন। এবার তাতে এক চামচ ঘি, আদা কুচি, তেজ পাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে মেখে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিন। এবার কড়াইতে বাকি ঘি দিয়ে দিন। ঘি সামান্য গরম হলে কাজু বাদাম ও কিসমিস দিয়ে একটু নাড়াচাড়া করে নিন। এবার বিভিন্ন উপকরন দিয়ে মেখে রাখা চাল দিয়ে দিন। সামান্য নাড়াচাড়া করুন। বাসন্তী পোলাও বানাতে জল খুব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। কারণ পোলাও এর ঝরঝরে হাওয়া এই জলের পরিমাণের ওপর নির্ভর করে। এবার অন্য একটি পাত্রে চালের দ্বিগুণ পরিমাণ জল গরম করে নিন। এবার কড়াইতে গরম জল ঢেলে দিয়ে চাল টা ভালো করে জলের সাথে মিশিয়ে নিন এবার চিনি, স্বাদ অনুসারে নুন ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে দিন। ঢাকা দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। রান্না করার ফাঁকে ঢাকা তুলে মাঝে মাঝে দেখে নেবেন যে আর জল দরকার কিনা। প্রয়োজন হলে সামান্য জল যোগ করুন। চাল সিদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল আপনার পছন্দের বাসন্তী পোলাও।

Post a Comment