আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১২ লাখ টাকা জরিমানা ধোনির - The News Lion

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১২ লাখ টাকা জরিমানা ধোনির

 


দি নিউজ লায়ন;  ১৪ তম আইপিএল-এর প্রথম ম্যাচে দিল্লির কাছে দল তো হারলই তার উপর গোটা ম্যাচ জুড়ে স্লো-ওভার রেটে খেলার জন্য আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১২ লাখ টাকা জরিমানা দিতে হল ক্যাপ্টেন কুলকে। আইপিল কর্তৃপক্ষের তরফে এক অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, 'শনিবার ওয়াংখেড়েতে দিল্লির বিরুদ্ধে ম্যাচে চেন্নাই সুপারকিংস স্লো ওভার রেট বজায় রেখে চলছিল। আর সেই দায়েই অভিযুক্ত করে ১২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হল ধোনির উপর।'


শনিবারের ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি মাহি। আবেশ খানের দ্বিতীয় বলেই বোল্ড আউট হন তিনি। এদিকে মরশুমের প্রথম স্লো এভার রেটের জন্য জরিমানা কমের উপর দিয়ে গেলেও দ্বিতীয়বার এই ভুল হলে ধোনিকে ২৪ লক্ষ টাকা, দলের বাকিদের ৬ লক্ষ টাকা এবং তৃতীয়বারে ক্যাপ্টেনের ৩০ লক্ষ টাকা ও বাকিদের ১২ লক্ষ টাকা জরিমানা সহ আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও   হারের পর কারণ হিসেবে বোলারদেরকেই কাঠগড়ায় তুলেছিলেন মাহি। আবার সেই বোলারদের কারণেই জরিমানার মুখোমুখি হতে হল টুর্নামেন্টের অন্যতম সফল অধিনায়ককে। যদিও এক্ষেত্রে কোনওভাবেই দায় এড়াতে পারেন না অধিনায়ক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.