কানাঘুষা চলছে দিদি অন্য কেন্দ্রে ফরম পূরণ করতে চলেছেন- মোদী - The News Lion

কানাঘুষা চলছে দিদি অন্য কেন্দ্রে ফরম পূরণ করতে চলেছেন- মোদী

 


দি নিউজ লায়নঃ    প্রথম পর্যায়ে নির্বাচনে দিদি বুঝতে পেরেছেন। নন্দীগ্রামে যা হয়েছে সবাই দেখেছে। দিদি হার মেনে নিয়েছে। এখনো বাকি আছে। কানাঘুষা চলছে দিদি অন্য কেন্দ্রে ফরম পূরণ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার উলুবেড়িয়ার মধুবাটী গ্রামে হাওড়া গ্রামীণ জেলার ৮ টি আসনের বিজেপি প্রার্থীদের হয়ে নির্বাচনী জনসভা করতে এসে এই ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


বৃহস্পতিবার বিকেলে নির্দিষ্ট সময়ের আগেই সভামঞ্চে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এরপরেই জনসভায় ভাষণ দিতে উঠে প্রথম থেকেই মুখ্যমন্ত্রী কে আক্রমণ করতে শুরু করেন নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন দিদিকে কেউ বাঁচাতে পারবে না। বাংলার মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট। আপনার পরাজয় দেওয়ালে লেখা হয়ে গেছে। আপনি চোখ খুলে দেখুন কান খুলে শুনুন বাংলার জনগণ নির্বাচনে আপনাকে সাজা দেবে।এদিন নরেন্দ্র মোদী বলেন এখানে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে কাটমানি দিতে হয় এমনকি শেষকৃত্য অনুষ্ঠানে ও কাটমানি দিতে হয়। 


কিভাবে কাটমানির রাজত্ব চলছে তাতে শিল্প কিভাবে হবে এমনকি যুবকদের স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে ও প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন এই সরকারের আমলে তোলাবাজি মাফিয়া বেড়েছে। এখানে দিদির সরকারের পরিচয় তোলাবাজ। নরেন্দ্র মোদী বলেন অনুপ্রবেশকারীদের দিদির আপন মনে হচ্ছে আর ভারত মায়ের সন্তানদের টুরিস্ট মনে হচ্ছে।তিনি বলেন দিদি আপনি বহিরাগত বহিরাগত বলা বন্ধ করুন এবং সংবিধান কে অপমান করা বন্ধ করুন। এদিনের সভায় মঞ্চ থেকে প্রধানমন্ত্রী জনগণকে বলেন আপনারা দিদির কাছে আমফানের হিসেব চান। যদি দিদি না পারে তাহলে ভাতিজা উত্তর দিক। তিনি বলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ভাইপোর জানালা বন্ধ হবে শিল্পের জানালা খুলবে বিনিয়োগের জানালা খুলবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.