রানাঘাটে নজরুল মঞ্চ ভাড়া করে ছাত্রছাত্রীদের মার্কশিট দেওয়া হলো - The News Lion

রানাঘাটে নজরুল মঞ্চ ভাড়া করে ছাত্রছাত্রীদের মার্কশিট দেওয়া হলো

 


দি নিউজ লায়ন;   রানাঘাটে নজরুল মঞ্চ ভাড়া করে ছাত্র-ছাত্রীদের হাতে মার্কশিট তুলে দিল রানাঘাট কলেজ কর্তৃপক্ষ।রানাঘাট কলেজে আগামী 2রা মে ভোট গণনা একই সঙ্গে রানাঘাট কলেজে হয়েছে রানাঘাট মহাকুমার পাঁচটি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম। সেই কারণে রানাঘাট কলেজ থেকে মার্কশিট দেওয়া বর্তমানে অসম্ভব। এমতাবস্থায় রানাঘাট কলেজ কর্তৃপক্ষ  রানাঘাট নজরুল মঞ্চ ভাড়া করে মার্কশিট দিলো স্নাতক স্তরের ছাত্র-ছাত্রীদের।


 বেশ কয়েক মাস আগে রানাঘাট কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা নেওয়া হয়েছিল অনলাইনের মাধ্যমে। বর্তমান অবস্থার কথা চিন্তা করে কোভিড বিধি মেনে এদিন রানাঘাট নজরুল মঞ্চ থেকে বিএ সেকেন্ড সেমিস্টার এর মার্কশিট তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের হাতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.