অবৈধ চামড়া কারখানায় বিস্ফোরণ - The News Lion

অবৈধ চামড়া কারখানায় বিস্ফোরণ

 


দি নিউজ লায়ন;  সাতসকালে অবৈধ চামড়া কারখানায় বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বালিগাদার কাছে মালঞ্চ পদ্মপুকুর এলাকায়। ঘটনায় জখম হয়েছেন চামড়া কারখানার ১১ জন শ্রমিক। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশবাহিনী। পুলিশের সামনে স্থানীয় বাসিন্দারা কারাখানা বন্ধের দাবি জানান। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালঞ্চ পদ্মপুকুর এলাকায় বেশ কয়েক বছর ধরে একটি কারখানা চলছিল। জুতো সহ চামড়া দিয়ে বিভিন্ন রকম সামগ্রী তৈরি হত এই কারখানায়। এদিন সকাল থেকেই চামড়া ট্যান করার কাজ করছিলেন কারখানার কর্মীরা। চামড়া ট্যান করার সময় বিদ্যুৎ চালিত মেশিন থেকে আচমকা ধোঁয়া উঠছে দেখেন কর্মীরা। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ হয়। 


গুরুতর জখম হন কারখানার মধ্যে থাকা ১১ জন শ্রমিক। বিস্ফোরণের জোরালো আওয়াজে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে জখম শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর পুলিশ জেলার ডিএসপি( ক্রাইম) তমাল সরকার এবং ভাঙড় থানার ওসি তীর্থেন্দু গাঙ্গুলী। আপতত কারখানা সীল করে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.