চণ্ডীপুরে আক্রান্ত তৃণমূলপ্রার্থী সোহম, গাড়ি ভাঙচুরের পাশাপাশি শারীরিক হেনস্থার চেষ্টা দুষ্কৃতিদের - The News Lion

চণ্ডীপুরে আক্রান্ত তৃণমূলপ্রার্থী সোহম, গাড়ি ভাঙচুরের পাশাপাশি শারীরিক হেনস্থার চেষ্টা দুষ্কৃতিদের

 


দি নিউজ লায়নঃ   চণ্ডীপুরে আক্রান্ত তৃণমূলপ্রার্থী সোহম। গাড়ি ভাঙচুরের পাশাপাশি শারীরিক হেনস্থার চেষ্টা ভাজপার দুষ্কৃতিদের। চণ্ডীপুরের  মহম্মদপুর ১ নম্বর পঞ্চায়েত এলাকার ঘটনা। তৃণমূলের অভিযোগ, এই এলাকার একটি বুথ পরিদর্শনের সময় আচমকাই তাঁকে ঘিরে ধরে ভাজপার দুষ্কৃতিরা। বুথের কাছাকাছি যেতেই অভিনেতার উদ্দেশ‍্যে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি সমর্থকরা। প্রথমে কোনও প্রতিক্রিয়া দেননি সোহম। বুথের পরিস্থিতি দেখে নিজের গাড়িতে গিয়ে বসেন তিনি।


 সেই সময়ে আরো বেশী জোরে স্লোগান দিতে দিতে বিজেপি সমর্থকরাও সেখানে পৌঁছে যান।বিক্ষোভকারীদের মধ্যে থেকে বেশ কয়েক জন তাঁর গাড়ির বনেট এবং ছাদেও উঠে পড়েন। গাড়ি ভাঙচুরও করা হয়। সেই সঙ্গে চলতে থাকে ‘জয় শ্রীরাম’ স্লোগান। সেই পরিস্থিতিতে কোন ঝামেলায় না জড়িয়ে,নিজের  গা বাঁচিয়ে ফের গাড়ি থেকে নেমে পড়েন সোহম। সেই বুথ কেন্দ্রের পাহারায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের  বিষয়টি নিয়ে অভিযোগ জানান। 


অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সামনে এই ঘটনা ঘটলেও কার্যত নিরব দর্শকের ভূমিকায় ছিল তারা। পরে দুষ্কৃতিরা এলাকা ছেড়ে চলে যাওয়ার পর সক্রিয় হয় তারা। সোহমকে অন‍্য একটি গাড়িতে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের অভিযোগ, যে বুথে সোহমের ওপর হামলা হয় সেখানে সকাল থেকেই বুথ দখল করে ছাপ্পা ভোট দিচ্ছিল বিজেপি। সোহম আসতেই হামলা চালায় দুষ্কৃতি রা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.